শনিবার কুলাউড়া পৌরসভায় প্রয়াত শিক্ষক রাধেশ্যাম রায় চন্দনের স্মরণে নাগরিক শোকসভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

শনিবার কুলাউড়া পৌরসভায় প্রয়াত শিক্ষক রাধেশ্যাম রায় চন্দনের স্মরণে নাগরিক শোকসভা

  • শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: শিক্ষাবিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন  শিক্ষক সদ্যপ্রয়াত রাধেশ্যাম রায়  চন্দন স্মরণে নাগরিক শোকসভা শনিবার ১৬ সেপ্টেম্বর বিকাল ৪টায় কুলাউড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্টিত হবে।

পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ জানান, নিদৃষ্ট কোন ব্যানারে আয়োজিত নয়। এই সভার কোন আমন্ত্রণ পত্র ছাপানো হয়নি। আমি মনে করি আমরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে উক্ত সভায় উপস্থিত থাকবো এবং অন্যকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানাবো। দলমত নির্বিশেষে আমরা সবাই এই সভার আয়োজক, এমনটি ভেবেই উক্ত নাগরিক শোক সভায় সম্পৃক্ত থাকার আহবান জানান তিনি।

Manual7 Ad Code

বুধবার (২৩ আগস্ট) বিকাল ৩টায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর।

উল্লেখ্য, রাধেশ্যাম রায় চন্দন কুলাউড়া শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন সহকারী শিক্ষকতার পর জালালাবাদ উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন শেষে অবসরগ্রহণ করেন। পরে লংলা চা বাগানের ডানকান ক্যামেলিয়া উচ্চবিদ্যালয়ে দীর্ঘদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।

Manual8 Ad Code

এ ছাড়া তিনি শিক্ষকতার পাশাপাশি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।#

Manual4 Ad Code

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!