কমলগঞ্জ পুলিশের অভিযানে চোরাই মালসহ সক্রিয় চোর চক্রের ৫জন গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জ পুলিশের অভিযানে চোরাই মালসহ সক্রিয় চোর চক্রের ৫জন গ্রেফতার

  • বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

Manual7 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাই মালসহ সক্রিয় চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একটি চুরির মামলায় তথ্য প্রযুক্তি ও গোপন সুত্রের মাধ্যমে কমলগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান পরিচালনা করে গত সোমবার দিবাগত রাতে চুরির ঘটনার সহিত জড়িত উপজেলার দক্ষিন কানাইদেশী গ্রামের মোঃ সোরাব মিয়ার ছেলে রাজু আহমেদ প্রকাশ জাহান মিয়া (২৩)কে গ্রেফতার করে তার নিকট থেকে চুরি হওয়া একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং তাহার দেওয়া তথ্য মতে তার সহযোগী আসামী পূর্ব জালালপুর গ্রামের কনা মিয়ার ছেলে জসিম আলী প্রকাশ জসিম মিয়া প্রকাশ চোরা জসিম (৪৭)কে গ্রেফতার করে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে চুরির ঘটনার সহিত জড়িত রাজকান্দি গ্রামের মোঃ হাসন মিয়ার ছেলে ওয়াহিদ মিয়া (৪০), পূর্ব জালালপুর গ্রামের আজিজুল রহমানের ছেলে মোঃ আব্দুল লতিফ (৩৯) ও দক্ষিন কানাইদেশী গ্রামের মোঃ তাজ উদ্দিনের ছেলে শাকিল আহমদ (২২)কে গ্রেফতার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদ করিয়া চুরি যাওয়া ০৪(চার) আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দোল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগন ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে। চোরচক্র কমলগঞ্জ থানা এলাকা সহ বিভিন্ন এলাকায় চুরি করে থাকে বলে জানা যায়।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর রাতে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর গুলের হাওর (ভদ্রগাঁও) গ্রামে অজ্ঞাতনামা কয়েকজন চোর একটি বাড়ীতে প্রবেশ করে ঘরের ভিতরে থাকা মুল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। উক্ত চুরির ঘটনার বিষয়ে কমলগঞ্জ থানায় একটি চুরির মামলা রুজু হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীদের মঙ্গলবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!