কুলাউড়ায় মাথায় ইট পড়ে নির্মাণ শ্রমিকের মুত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় মাথায় ইট পড়ে নির্মাণ শ্রমিকের মুত্যু

  • মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলায় নির্মাণাধীন ৪তলা একটি ভবন থেকে ইট পড়ে মনাফ মিয়া (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত মনাফ বরমচাল ইউনিয়নের চকেরগ্রামের আব্দুস সোবহানের ছেলে।

সোমবার (০২ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজারে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

বিষয়টি নিশ্চিত করে নিহত মনাফের ভাগনা মামুন জানান, চৌধুরী বাজার এলাকায় টিপু মিয়ার নির্মাণাধীন ৪তলা ভবনের নিচে কাজ করছিলেন তার মামা মনাফ মিয়া। হঠাৎ উপর থেকে তার মাথায় ইট পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক  জানান, নিহত মনাফের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!