কমলগঞ্জে তারুণ্যের জয়ধ্বনি ই-লার্নিং ওয়েব পোর্টাল প্রোমোশনাল প্রোগ্রাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে তারুণ্যের জয়ধ্বনি ই-লার্নিং ওয়েব পোর্টাল প্রোমোশনাল প্রোগ্রাম

  • মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে ওয়াই মুভস প্রকল্পের আওতায় ইয়ুথ ফর চেইঞ্জ বাংলাদেশ এবং রিলায়েন্ট উইমেন ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (আরডব্লিইডিএ) আয়োজনে “লেট আস শাইন” ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সোমবার (৯ অক্টোবর) তারিখে কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৪০ জন কিশোরী ও যুবনারী এবং শব্দকর সম্প্রদায়ের প্রতিনিধি, অভিভাবক, ৩৫ জন কিশোরী ও বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন নাহার পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হোসনে আরা তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুদ ভূইয়া, ওয়াই মুভস প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার নিলুফা নার্গিস পূর্বাশা, টেকনিক্যাল স্পেশালিষ্ট জহুরা হার্জিনা, মনিটরিং এন্ড ইভ্যালিয়েশন অফিসার সিমসাদ নামরিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রধান শিক্ষক নিরঞ্জন দেব, শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ চন্দ্র কর, স্কুল শিক্ষার্থী সুমী রানী কর, জ্যোতিকা রানী কর প্রমুখ। অনুষ্ঠানে কিশোরী ও যুব নারী ও শব্দকর সম্প্রদায়ের প্রতিনিধিগণ তাদের বিভিন্ন রকমের সমস্যার কথা তুলে ধরেন এবং উপস্থিত উপজেলার দ্বায়িত্বরত কর্মকর্তাগণ তা সমাধানের আশ্বাস ও বিভিন্ন দিক নির্দেশনা দেন।

Manual5 Ad Code

উল্লেখ্য যে, সিডার অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সার্বিক সহযোগিতায়, ইয়ুথ ফর চেইঞ্জ বাংলাদেশ ও আরও ১৪ টি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশে ২০১৯ সালের জুলাই মাস থেকে “ওয়াই মুভস্ (ইয়ুথ মুভমেন্টস)” নামের প্রকল্পটি বাস্তবায়িত হয়ে আসছে। প্রকল্পটি দেশের তরুণদের বিশেষত মেয়েদের অংশগ্রহণ, সুরক্ষা এবং যৌন প্রজনন স্বাস্থ্যের অধিকারের পাশাপাশি একটি গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সুশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!