কুলাউড়া পৌরসভায় ৪৮ লক্ষ টাকা ব্যয়ে ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

কুলাউড়া পৌরসভায় ৪৮ লক্ষ টাকা ব্যয়ে ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধন 

  • বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

Manual2 Ad Code
এইবেলা, কুলাউড়া:
মৌলভীবাজারের কুলাউড়ার পৌরসভায় ধারাবাহিক উন্নয়ন কাজের অংশ হিসেবে ২নং ওয়ার্ডে রেলক্রসিং-ইসলামাবাদ কবরস্থান পর্যন্ত ৩০০ মিটার ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গত ১৪ অক্টোবর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে IUIDP প্রকল্পের আওতায় ৩৮ লক্ষ ৭৬ হাজার ১শত ৩৮ টাকা ব্যয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী গৌরা দে, পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর কায়সার আরিফ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান সুমন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী (ছোহেল), রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি মো. নজমুল হক, যুগ্ম সম্পাদক আব্দুল খালিক, মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মো. মোর্শেদ আলমসহ পৌরসভার সহকারী প্রকৌশলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন কুলাউড়া উত্তরবাজার জামে মসজিদের ইমাম ও জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ মাদ্রসার প্রিন্সিপাল মাওঃ মাহমুদুর রহমান (ইমরান)।
এদিকে গত ১৫ অক্টোবর একই প্রকল্পের (২য় পর্যায়ের) আওতায় পৌরসভার ১নং ওয়ার্ডের সোনাপুর গ্রামে ৯,৬১,০৯৫ টাকা ব্যয়ে নির্মিত ৮০ মিটার ড্রেনের ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। এসময় ওয়ার্ড কাউন্সিলর মোঃ লোকমান আলী, পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ কামরুল হাসান, ঠিকাদারী প্রতিষ্ঠান প্রধান মহিবুর রহমান কোকিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন কুলাউড়া থানা জামে মসজিদের ইমাম ও নিজামিয়া বিশকুটি এতিমখানার শিক্ষক হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুছ ছালাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!