কমলগঞ্জে ডিবি পরিচয় দিয়ে র‌্যাব সদস্যের বাড়ীতে ডাকাতি ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে ডিবি পরিচয় দিয়ে র‌্যাব সদস্যের বাড়ীতে ডাকাতি !

  • মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পশ্চিম বাঘবাড়ি মণিপুরি পাড়ায় ডিবি পরিচয়ে দিয়ে র‌্যাব সদস্যের বাড়িতে দুর্ধ্বর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

Manual8 Ad Code

ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

স্থানীয়রা জানায়, গত সোমবার (0৬ নভেম্বর) সন্ধ্যায় পশ্চিম বাঘবাড়ি মণিপুরি পাড়ার র‍্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ান (র‍্যাব) সদস্য সুনীল সিংহের বাড়িতে মুখোশধারী চার ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করে।

Manual3 Ad Code

এ সময় তার বৃদ্ধ পিতা চন্দ্র সিংহ, (৭৫) মা কৃষ্ণকুমারী সিনহা (৫৫), চাচী রাজকুমারী সিনহা (৫০) কে অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা বেঁধে ঘরে থাকা স্বর্ণালংকার, মোবাইল সেটসহ নগদ অর্থ লুঠ করে নিয়ে যায়।

Manual8 Ad Code

তাদের চলে যাওয়ার পর তাদের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদের ঘরের মধ্যে বাঁধা অবস্থায় দেখতে পান। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। খবর পেয়ে সোমবার
রাতেই কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে।

Manual7 Ad Code

এ ব্যপারে কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এখানে দু:সাহসিক একটি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি চুরির মামলা হয়েছে। তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!