কমলগঞ্জে বিভিন্ন উন্নয়ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

কমলগঞ্জে বিভিন্ন উন্নয়ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন

  • মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। গত সোমবার বিকেলে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ড. মো: আব্দুস শহীদএমপি।

Manual1 Ad Code

সন্ধ্যায় মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি-জামায়াতের ডাকা হরতাল- অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।

জানা যায়, উপজেলার কালেঙ্গা সার্কুলার রাস্তা, পতনঊষারে আওয়ামীলীগ নেতা গুলজার খানের বাড়ির সন্নিকটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক নির্মিত গার্ডার ব্রীজের উদ্বোধন, দক্ষিণপল্কী-শ্রীসুর্য্য রাস্তা, শমশেরনগর-তারাপাশা রোড টু মরিচা রাস্তা, স্মরণ দাশ রাস্তা, এয়ারপোর্টে তারাপাশা রোড টু শ্রীসুর্য্য-উসমানগড় রাস্তা, শহীদনগর বাজার আরসিসি ঢালাই, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবনের শ্রেণীকক্ষ পাঠদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

Manual2 Ad Code

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামিম আকনজি, পতনঊষার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ, জেলার শ্রেষ্ঠ সমাজ সেবক আব্দুল হান্নান চিনু, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পতনঊষার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান মহরম, উপজেলা আওয়ামীলীগের সদস্য নারায়ণ মল্লিক সাগর, পতনঊষার ইউনিয়ন যুবলীগের সভাপতি শামছুর রহমান, সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুল, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি হামিম মাহমুদ জয়সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews