কমলগঞ্জে বিনামূল্যে চোখে ছানী পড়া রোগীদের অপারেশন ও চিকিৎসা সেবা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে বিনামূল্যে চোখে ছানী পড়া রোগীদের অপারেশন ও চিকিৎসা সেবা প্রদান

  • বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার শহীদনগর বাজারে শহীদনগর বহুমুখী সমবায় সমিতির আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। বুধবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবায় শহীদনগর বাজারে ডা: সায়েস্তা মার্কেটে গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের কার্যালয়ে প্রায় ৫ শতাধিক রোগিকে এ সেবা প্রদান করা হয়েছে।

Manual6 Ad Code

শহীদনগর বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুলের সভাপতিত্বে চক্ষু শিবিরের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জেলার শ্রেষ্ঠ সমাজ সেবক, সাংবাদিক আব্দুল হান্নান চিনু। সাংবাদিক মাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক জহুর আলী, পতনঊষার ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, আব্দুল হান্নান, বিশিষ্ট সমাজসেবক হিফজুর রহমান বকস, সোলেমান আহমদ, আনোয়ার খান, সাংবাদিক পিন্টু দেবনাথ, আলমগীর হোসেন, সাদিকুর রহমান সামু, সমাজসেবক নুরুল ইসলাম, অমর নিয়াজ আনসারী মুকুল, কামরান আহমেদ, শাহনাজ আলী রাজু প্রমুখ।

Manual8 Ad Code

উক্ত ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মৌলভীবাজার চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা: মলিহা হক, ডা: মোজাহের হোসেন, ডা: অঞ্জন দেবনাথ।

চক্ষু শিবিরে ৫ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ৭১ জন ছানি পড়া রোগী বাচাই করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন ও লেন্স স্থাপনের জন্য রেফার করা হয়।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!