কমলগঞ্জে ১২০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার আটক-১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে ১২০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার আটক-১

  • মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে থানা পুলিশের অভিযানে অবৈধভাবে আমদানি করা ৫০ কেজির ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে জমশেদ খাঁন নামে একজনকে আটক করা হয়।

Manual7 Ad Code

মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোররাতে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়। সেখানে মেসার্স জমশেদ ট্রেডার্স নামক দোকানের সামনে থেকে চিনির বস্তাগুলো জব্দ করা হয়।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক পবিত্র শেখর দাস জনান, ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ভারতীয় একটি কোম্পানির ২৪ বস্তায় মোট ১২০০ কেজি চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা। চিনি পাচারকারী এই চক্রের কয়েকজন মিলে দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাই পথে কমদামে ভারতীয় চিনি আনে এবং বস্তা থেকে খুলে খুচরা বিক্রি করছিল।

Manual5 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি
দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটককৃত জমশেদ খাঁন এবং পলাতক একজনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা হয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!