বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন

বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual6 Ad Code

বড়লেখা উপজেলার মহদিকোনা জামেয়া ইসলামিয়া হাফিজিয়া (এতিমখানা) মাদ্রাসার তিনতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রবাসীদের সহযোগিতা নিয়ে ভবনটির প্রথম তলার নির্মাণ কাজের অর্থায়ন করছেন দুবাই প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজী রহিম উদ্দিন। একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সোমবার সকালে মাদ্রাসা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার মোহতামিম মাওলানা সাইদুর রহমান।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মতিন কলা মিয়ার সভাপতিত্বে ও শিক্ষা সচিব মাওলানা রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাকালুকি দারুস সুন্নাহ মোহাম্মদীয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা ফখরুল ইসলাম, মহদিকোনা জামেয়া ইসলামিয়া হাফিজিয়া (এতিমখানা) মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি হাজী আব্দুল মালিক, সেক্রেটারী আশরাফ হোসেন চৌধুরী সোহেল, ইউপি সদস্য আব্দুস সালাম ও ফৈয়াজ আলী, অজমীর আলামিন জামে মসজিদের সভাপতি ওয়াহিদুর রহমান রেজা, মাদ্রাসা কমিটির সদস্য আজাদ আলী, সিনিয়র শিক্ষক হাফেজ আব্দুন নুর, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা জালাল উদ্দিন, ব্যবসায়ী আব্দুল হাই প্রমুখ।

Manual5 Ad Code

উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত মহদিকোনা জামেয়া ইসলামিয়া হাফিজিয়া (এতিমখানা) মাদ্রাসার বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় সাড়ে তিনশ’। ৪২ জন শিক্ষার্থী হিফজ করছেন। শিক্ষক রয়েছেন ৮ জন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!