কুলাউড়ায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পল্লীবিদ্যুতের ইঞ্জিনিয়ার নাজেহাল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পল্লীবিদ্যুতের ইঞ্জিনিয়ার নাজেহাল

  • মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ার উপজেলার নবীনগর গ্রামে পল্লীবিদ্যুতের একটি মিটার থেকে আরও ৩ টি সংযোগ দেওয়ায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং অনুমোদনকৃত নতুন একটি
সংযোগ দিতে গিয়ে সন্ত্রাসীর হাতে নাজেহাল হয়েছেন এক ইঞ্জিনিয়ার। মো:আব্দুল আজিজ নামক ওই ইঞ্জিনিয়ার সন্ত্রাসীদের ধাওয়ায় নতুন সংযোগ না দিয়ে কোন রকমে স্থান ত্যাগ করেন বলে জানা গেছে।

কুলাউড়া থানা পুলিশ ২১ নভেম্বর মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিদ্যুতের ইঞ্জিনিয়ার উর্ধতন কর্তৃপক্ষকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য অবহিত করেছেন বলে জানিয়েছেন। অপরদিকে নতুন সংযোগের জন্য অনুমোদনপ্রাপ্ত আব্দুল খালিককে কেন তাদের মিটার থেকে সংযোগ না নিয়ে অফিস থেকে মিটারের অনুমোদন আনলেন সেজন্য তাকে (খালিককে) ও প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসীরা ।

Manual7 Ad Code

এ ঘটনায় আব্দুল খালিকও কুলাউড়া থানায় বিদ্যুত কর্মকর্তার উপর আক্রমনকারী নবীনগর গ্রামের আব্দুল মন্নানের পুত্র আসুক মিয়া (৩৮), মাসুক মিয়া (৪০), আনছার মিয়া (৪৩), আসুক মিয়ার ছেলে হাসান মিয়া (১৮) ও আসুক মিয়ার স্ত্রী রহিবুন বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এব্যাপারে পল্লী বিদ্যুতের কুলাউড়া জোনাল অফিসের জুরিয়র ইঞ্জিনিয়ার মো:আব্দুল আজিজ মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ‘আসুক ও মাসুক মিয়ার গংরা তাদের মিটার থেকে আরও কয়েকটি লাইন অন্য মানুষকে দিয়েছেন সম্পূর্ন অবৈধভাবে। এবং নতুন অনুমোদনকৃত আব্দুল খালিকের মিটার সংযোগের কাজ করতে ঠিকাদার রাজু সোমবার সরঞ্জামানাদি নিয়ে নবীনগর গ্রামে আমাকে সাথে নিয়ে যায় । কিন্তু সেখানে গেলে আসুক ও মাসুক মিয়া গংরা নতুন সংযোগ দিতে বাধা দেয় এবং উচ্চবাচ্য করে এমনকি আমাকে জিম্মি করে ফেলে। ঠিকাদার ও আমি পরে কাজ শেষ না করেই ঘটনাস্থল ত্যাগ করি। এ ব্যাপারে উধর্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং থানায় মামলা দায়ের করব। ’

Manual7 Ad Code

কুলাউড়া থানার এসআই নৃপেন্দ্র জানান, অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এ বিষয়ে আইনগত পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!