কুলাউড়ায় সওজের জমি দখল করে মার্কেট নির্মাণ : লিখিত অভিযোগ করেও মিলছে না প্রতিকার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় সওজের জমি দখল করে মার্কেট নির্মাণ : লিখিত অভিযোগ করেও মিলছে না প্রতিকার

  • সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে (মৌলভীবাজার- কুলাউড়া- বড়লেখা আঞ্চলিক মহাসড়কে) মিশন চৌমুহনী এলাকায় সড়ক ও জনপদ বিভাগের জায়গা জবর দখল করে মার্কেট নির্মাণ করেন জনৈক ফাতু মিয়া। এ বিষয়ে একাধিকবার স্থানীয় বাসিন্দারা উপজেলা নির্বাহী অফিসার এবং সড়ক ও জনপথ বিভাগে অভিযোগ করে কোন প্রতিকার পাননি বলে জানান।

Manual8 Ad Code

স্থানীয় লোকজনের লিখিতঅভিযোগ থেকে জানা যায়, ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন চৌমুনীতে কয়েক লক্ষ টাকার সরকারী জায়গা দখল করে মার্কেট নির্মাণ করছেন ওই এলাকার ফাতু মিয়া। অবৈধভাবে নির্মিত মার্কেটটি তিনি মসজিদ মার্কেট বলে প্রচার করেন। বাস্তবে মার্কেটের ভাড়া উত্তোলন করে তিনি নিজে সেই টাকা আত্মসাৎ করেন। এই ফাতু মিয়া মসজিদের জমি নিজে দখল করে মসজিদের একটা বিশাল অংশও সড়ক ও জনপদের জায়গায় নির্মাণ করেন।

Manual4 Ad Code

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ছয়ফুল আলী এবং কোষাধ্যক্ষ আবদুল লতিফ জানান, মসজিদ কমিটির সভাপতি ফাতু মিয়া এককভাবে সরকারি জায়গায় মার্কেট বানাচ্ছেন। জেলা পরিষদের বরাদ্দকৃত টাকায় নির্মাণকাজ হচ্ছে বলেও তারা নিশ্চিত করেন। এটা মসজিদের কোন মার্কেট বা মসজিদ কমিটিও এই কাজে সম্পৃক্ত নয়। মুলত সড়ক ও জনপদ বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে ফাতু মিয়া অবৈধভাবে পাকা মার্কেট নির্মাণ করেন।

এব্যাপারে অভিযুক্ত ফাতু মিয়া জানান, এলাকার কিছু মানুষ মিথ্যা অভিযোগ দিয়েছে। মার্কেটের জায়গা তিনি মসজিদের বলে দাবি করেন। দোকান ভাড়া মসজিদে ফান্ডে জমা হয় কিনা এর কোন সদুত্তোর দেননি।

এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকার অভিযোগের বিষয় সরেজমিন যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনার (ভুমি)কে নির্দেশ দেন।

Manual4 Ad Code

এ ব্যাপারে সওজের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার শাহ আলম জানান, জায়গার সীমানা নির্ধারণের উদ্যোগ নিয়েছি। এব্যাপারে স্থানীয় ভুমি অফিসের কর্মকর্তাদের সমন্বয়ে যৌথভাবে সেটা করতে হবে। তারা সময় দিলেই আমরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

এব্যাপারে কুলাউড়া সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান জানান, সড়ক ও জনপদের সমন্বয়ে বিষয়টির ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ্ মুহুর্তে আবার নির্বাচনী ঝামেলা শুরু হয়েছে। তবে অবশ্যই বিষয়টি সুরাহা হবে অচিরেই।##

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!