এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী পালন

  • শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, মৌলভীবাজার ::

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান এর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে কুরআন খতম, মিলাদ মাহফিল, দোয়া ও শিরনি বিতরণ করা হয়।

Manual4 Ad Code

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে এম সাইফুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ,দলীয় নেতা কর্মী ও পরিবারের সদস্যরা। পরে কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন তারা।

Manual7 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন মরহুম সাইফুর রহমানের পুত্র সাবেক সংসদ সদস্য, ও জেলা বিএনাপির সভাপতি এম নাসের রহমান,সিলেটে সিটি করপেরেশনের মেয়র আরিফুল হক,হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহবায় জিকে গৌছ,এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, জেলা , যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২০০৯ সালের এই দিনে জন্মস্থান মৌলভীবাজার থেকে মাইক্রোবাসযোগে ঢাকা আসার পথে আশুগঞ্জে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ৭৭ বছর বয়সে মারা যান সাবেক এই অর্থমন্ত্রী।

সাইফুর রহমান ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন গ্রামে জন্মগ্রহণ করেনঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক লাভের পর ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস) থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করা সাইফুর রহমান ১৯৭৬ সালে জিয়াউর রহমানের সামরিক সরকারের বাণিজ্য উপদেষ্টা নিযুক্ত হন।

১২ বার দেশের বাজেট পেশ করা এ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ভাষা আন্দোলনে অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০৫ সালে একুশে পদকে ভূষিত হন।

Manual7 Ad Code

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মরহুমের পরিবার ও তার রাজনৈতিক সংগঠন বিএনপি।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!