কমলগঞ্জে ৪ শত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে ৪ শত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে ৪শত শীতার্ত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (১০ ডিসেম্বর ) দুপুর ১২টায় উপজেলার শমশেরনগর চা বাগানের আদমটিলা এলাকায় শীতার্ত চা শ্রমিকদের মাঝে এসব কম্বল ও শীতবস্ত্র বিতরন করা হয়।

জানা যায়, সম্প্রতি ইউটিউবভিত্তিক চ্যানেল ইনফো হান্টার। তাদের ফেসবুক পেজে ও ভিডিওতে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার স্কুল, বিদ্যুৎ ও সুপেয় পানির সমস্যা নিয়ে প্রচার করা হয়। এতে দেশ ও দেশের বাহিরে থাকা অনেক মানুষজন ভিডিও দেখে সাড়া দেয়। তখন সেসব মানুষজন আর্থিকভাবে সহযোগীতার হাত বাড়ানোর কথা জানান ইনফো হান্টারের প্রতিষ্ঠাতা সাকিবুর রহমান সাথে। তিনি সেসব মানুষের সহযোগীতায় কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে স্কুলের ব্যবস্থা, কালেঞ্জী খাসিয়া পুঞ্জিতে বিদ্যুৎ, পানির ব্যবস্থা ও রাজকান্দি ও উত্তর কানাইদেশী গ্রামে সুপেয় পানির সমস্যার অবসান ঘটে।

Manual8 Ad Code

আরও জানা যায়, এসব ভিডিওগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে এগিয়ে আসেন লন্ডণ থেকে ইয়াসমিন নামে এক রেমিটেন্স যোদ্ধা। রোববার সেই রেমিটেন্স যোদ্ধার সহযোগীতায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের ৪শত চা শ্রমিকদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরন করেন ইনফো হান্টারের প্রতিষ্ঠাতা সাকিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী আসাদুর রহমান হেলাল, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, সাজু মার্চিয়াং ও ব্যবসায়ী আবু হাসনাত স্বপন।

Manual8 Ad Code

এ বিষয়ে ইনফো হান্টারের প্রতিষ্ঠাতা সাকিবুর রহমান বলেন, ‘আমি যখন আমার ইউটিউব ও পেজে মানুষের দুর্ভোগের বিষয় আপলোড দিই, তখন লাখ লাখ মানুষ দেখে। আমি তাদের কষ্টের কথাগুলো তুলে ধরি সেসব ভিডিও এর মাধ্যমে। আমার ভিডিওগুলো যখন মানুষের নজরে আসে তখন তারা আমাকে বিভিন্ন ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দেন। লন্ডণ থেকে ইয়াসমিন নামে এক বোনের মাধ্যমে ৪শত চা শ্রমিকদের শীতবস্ত্র ও কম্বল দিতে পেরে নিজেকে খুব গর্ববোধ মনে হচ্ছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!