কুলাউড়ায় অজ্ঞান পার্টির ২ সদস্য আটক করেছে র‌্যাব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় অজ্ঞান পার্টির ২ সদস্য আটক করেছে র‌্যাব

  • মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: র‌্যাব-৯ শ্রীমঙ্গল কোম্পানির সদস্যরা অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ২ সদস্যকে আটক করে ১২ ডিসেম্বর মঙ্গলবার কুলাউড়া থানায় সোপর্দ করে।

আটককৃতরা হলো কমলগঞ্জ উপজেলার উত্তর বানিগাঁও গ্রামের সিরাজ মিয়া ছেলে সালাউদ্দিন (৪৪) ও শ্রীমঙ্গল উপজেলা সদরের বাসিন্দা আনোয়ার মিয়া (২৮)

Manual1 Ad Code

জানা যায়, ০৫ ডিসেম্বর দুপুরে জহুরা পারভীন চৌধুরী কুলাউড়া ইউসিবি ব্যাংকে থেকে ফেরার সময় অজ্ঞান পার্টির সদস্যরা রুমালের মধ্যে অজ্ঞাত চেতনানাশক পদার্থ মিশিয়ে নাক ও মুখে নিক্ষেপ করে। এতে জহুরা পারভীন চৌধুরী জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান হারানো অবস্থায় অজ্ঞান পার্টির সদস্যরা তার গলায় থাকা ০১ (এক) ভরি ওজনের একটি স্বর্নের চেইন (যার মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা) চুরি করে নিয়ে যায়। এঘটনায় কুলাউড়া থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামী করে একটি চুরির মামলা দায়ের করেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, শ্রীমঙ্গল কোম্পানির একটি আভিযানিক দল ১১ ডিসেম্বর রাতে শ্রীমঙ্গল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির সদস্যদের মূলহোতা সালাউদ্দিনসহ ০২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Manual8 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!