কমলগঞ্জে পূর্ব শক্রতার জের ধরে হামলা : ৩ জনকে আটক করে গণপিটুনি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

কমলগঞ্জে পূর্ব শক্রতার জের ধরে হামলা : ৩ জনকে আটক করে গণপিটুনি

  • সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে তিন মাস পূর্বে গভীর নলকূপ বসানোর সময় তুচ্ছ ঘটনার জের ধরে গত রোববার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নারায়নপুর গ্রামে ভানুগাছ বাজারের দুই ব্যবসায়ীর উপর হামলা চালায় তিন দুর্বৃত্ত। এসময় ব্যবসায়ীদের চিৎকারে আশপাশের বিপুল সংখ্যক লোক জড়ো হয়ে তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। গনপিটুনিতে একজন গুরুতর আহত হয়।

আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার সদর উপজেলার গদাইনগর গ্রামের সৈয়দ আলীর ছেলে মো. লিটন (২৪), আব্দুল ওয়াহিদ মিয়ার ছেলে রুবেল মিয়া (৩০) ও রিচি গ্রামের আব্দুল আজিজের ছেলে সোহাগ মিয়া (২৩)।

Manual7 Ad Code

স্থানীয়রা কমলগঞ্জ থানা পুলিশকে জানালে তারা দ্রুত ঘটনাস্থল পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে লিটন ও সোহাগকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং রুবেলের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

কমলগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা যায়, তিন মাস পূর্বে ভানুগাছ বাজারের ব্যবসায়ী কেশব কান্তি পালের ব্যবসা প্রতিষ্ঠানে গভীর নলকূপ বসানোর কাজে আসামীরা শ্রমিক হিসেবে কাজ করতো। এসময় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে গ্রেফতারকৃত লিটনের সাথে কেশব কান্তি পালের সাথে তর্কবিতর্ক হয়। পরে এই ঘটনার প্রতিশোধ নিতে লিটনসহ গ্রেফতারকৃতরা কেশব পালের উপর হামলার পরিকল্পনা করে। গত রোববার রাতে ব্যবসার কাজ শেষ করে কেশব কান্তি পাল এবং ভানুগাছ বাজারের অপর ব্যবসায়ী অনন্ত দাস কাছাকাছি সময়ে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ঘটনাস্থল নারায়নপুর গ্রামের জহুর মিয়ার বাড়ির সামনে পৌছালে আসামীরা পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে কেশব কান্তি পাল মনে করে রাতের অন্ধকারে অনন্ত দাস এবং তার সাথে থাকা তপন দাসের উপর মরিচের গুঁড়া নিক্ষেপ করে এবং লোহার রড দিয়ে হামলা করে।

Manual5 Ad Code

এই ঘটনায় অনন্ত দাস বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করলে গ্রেফতারকৃত লিটন ও সোহাগকে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামী রুবেল পুলিশ প্রহরায় মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Manual1 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে ভানুগাছ বাজারের দুই ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামী লিটন ও সোহাগকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপর আসামী রুবেল মৌলভীবাজারে চিকিৎসাধীন রয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews