উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট চাই–উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট চাই–উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি

  • রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে ছয় ছয়বার সংসদ সদস্য বানিয়েছেন। আমি আমার সর্ব্বোচ্চটুকু দিয়ে আপনাদের সেবা করার চেষ্টা করেছি।

Manual1 Ad Code

আপনাদের বিপদে-আপদে এমনকি করোনাকালীনও আমি আপনাদের পাশে ছিলাম। আমার বিশ্বাস আপনারা ভালোবেসে এবারো নৌকা প্রতীকে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, রেললাইন বানায়, নদীভাঙন রোধ করে, শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই দেয়। আর বিএনপি নির্বাচন বর্জনের নামে দেশের সম্পদ নষ্ট করে দিচ্ছে। বাসে-ট্রেনে পেট্রোলবোমা নিক্ষেপ করছে, তারা মানুষ পোড়ায়।

তিনি গত শনিবার রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় মাঠ ও রোববার দুপুরে শমশেরনগর চা বাগান মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পৃথক দুটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।

Manual2 Ad Code

তিনি বলেন, ‘রাজনীতির নামে এভাবে মানুষ পোড়ানোর অপরাজনীতি দুনিয়ার কোথাও নাই। টানা ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় বাংলাদেশের ধারাবাহিক একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এই উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে দলে দলে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামীলীগকে নির্বাচিত করতে হবে।

Manual7 Ad Code

এসব নির্বাচনী জনসভায় কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, এমপি কন্যা মহিলা আওয়ামীলীগ নেত্রী উম্মে ফারজানা, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফথেখার আহমেদ বদরুল, শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, সমাজসেবক ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মো: জুয়েল আহমদ, এড. মো. সানোয়ার হোসেন, যুবলীগ নেতা আব্দুল মালিক বাবুল, বাগান পঞ্চায়েত সভাপতি শ্রীকান্ত কানু গোপাল, শ্রমিক নেতা সীতারাম বীন, যুবলীগ নেতা বাবুল মাদ্রাজী প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!