কমলগঞ্জ পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে বই উৎসব উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জ পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে বই উৎসব উদযাপন

  • সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: ইংরেজি নববর্ষের প্রথম দিনে সারা দেশের ন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জে বিনামুল্যে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে বই উৎসব উদযাপন করা হয়েছে।

 সোমবার (১ জানুয়ারি) সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন।

Manual4 Ad Code

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার পারভীনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় বই উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা সোমা ভট্টাচার্য্য ও জয়কুমার হাজরা প্রমুখ।

এসময় অন্যান্যের কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মুমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান, মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সলমান আলীসহ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

এছাড়াও উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় একযোগে আনুষ্ঠানিকভাবে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!