পাঠ্যবই উৎসব-বড়লেখায় অর্ধলক্ষ শিক্ষার্থী পেল নতুন বই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

পাঠ্যবই উৎসব-বড়লেখায় অর্ধলক্ষ শিক্ষার্থী পেল নতুন বই

  • সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual4 Ad Code

বড়লেখায় বছরের প্রথম দিন সোমবার উৎসব মূখর পরিবেশে প্রাথমিক, মাধ্যমিক ও দাখিলের প্রায় ৫০ হাজার শিক্ষার্থীর হাতে তোলে দেওয়া হল নতুন বই। কেক কেটে পাঠ্যবই উৎসবের উৎসবের উদ্বোধন করেন ইউএনও নাজরাতুন নাঈম। বড়লেখা পাথারিয়া ছোটলেখা সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

Manual6 Ad Code

সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লিন্টু চন্দ্র দে’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোহাম্মদ বদরুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও নাজরাতুন নাঈম। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, ইউআরসি’র ইন্সট্রাক্টর কাজী হুমায়ুন কবীর, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আব্দুর রব, স্কুল ম্যানেজিং কমিটির সহসভাপতি মো. ফখরুল ইসলাম, শিক্ষক ও অভিভাবক কমিটির সভাপতি মো. মতিউর রহমান, সহসভাপতি মাহতাব উদ্দিন প্রমুখ।

Manual5 Ad Code

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম জানান, বই উৎসবে বড়লেখা উপজেলার মাধ্যমিক ও দাখিল স্তরের প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর মাঝে প্রায় সাড়ে ৩ লাখ পাঠ্যবই বিতরণ করা হয়েছে। উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার প্রাথমিক স্তরে ৪৬ হাজার শিক্ষার্থীর নতুন পাঠ্যবইয়ের চাহিদা ছিল। বছরের প্রথম দিন সোমবার ৩১ হাজার ছাত্রছাত্রীর মধ্যে বই বিতরণ সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!