কুলাউড়া হাসপাতালে দুদকের তদন্তে দুর্নীতির সত্যতা মিলেছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়া হাসপাতালে দুদকের তদন্তে দুর্নীতির সত্যতা মিলেছে

  • বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা হাসপাতালে বিভিন্ন সময়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (0২ জানুয়ারি) দুপুরে হাসপাতালে এসব অভিযোগের তদন্ত করেছে দুদকের একটি প্রতিনিধি দল।

দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের এক সহকারী পরিচালকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। প্রায় পাঁচ ঘণ্টার অভিযানে তদন্ত দলটি হাসপাতালের জরুরি বিভাগ, আউটডোর, বিভিন্ন ওয়ার্ডের রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

Manual7 Ad Code

দুদক সূত্র জানায়, চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে রোগীদের সেবা প্রদানে অবহেলা, সিট প্রদানে ঘুষ দাবি, বহির্বিভাগে টিকিট বিক্রয়ে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালটিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযোগের সত্যতা পেয়েছেন দুদকের প্রতিনিধি দলের সদস্যরা।

এরপর দুদকের টিম হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারের সঙ্গে সাক্ষাৎ করে হাসপাতালের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়টি তুলে ধরেন। ডা. ফেরদৌস এসব সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Manual8 Ad Code

এ ব্যাপারে দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক মোজাম্মিল হোসেন জানান, কুলাউড়া হাসপাতালে অভিযানকালে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সত্যতা পাওয়া গেছে। এসব বিষয় হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেই সঙ্গে তদন্ত প্রতিবেদন আমরা ঢাকায় পাঠাবো। এরপর প্রধান কার্যালয়ের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।##

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!