ভোটারগণকে সংসদ নির্বাচনে ভোটদানে উদ্বুদ্ধকরণে কমলগঞ্জে যৌথসভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী সমিতির নেতৃত্বে লড়বেন দুই কিংবদন্তির সন্তান, বাপ্পারাজ ও মুক্তি নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল

ভোটারগণকে সংসদ নির্বাচনে ভোটদানে উদ্বুদ্ধকরণে কমলগঞ্জে যৌথসভা

  • বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

Manual1 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারগণকে ভোটদানে উদ্বুদ্ধকরণ যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত যৌথসভায় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রতিদ্বন্ধী প্রার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার  জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কুতুব উদ্দিন, সহকারী কমিশনার ভূমি রইছ আল রেজুয়ান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম প্রমুখ। এছাড়া সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার দুই শতাধিক লোক অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা নির্বাচনকে উৎসবমুখর ও গ্রহণযোগ্য  করার জন্য নানা দিক তুলে ধরেন এবং নির্বাচন পরবর্তী কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে গুরুত্বারোপ করেন।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের কমলগঞ্জ উপজেলার ৭৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৮০ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৫০৩ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১১০৬ জন পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৯ হাজার ১০১ জন। তন্মধ্যে কমলগঞ্জ উপজেলায় ভোটার ২ লাখ ৮ হাজার ৩৯৪ জন ও শ্রীমঙ্গল উপজেলায় ২ লাখ ৫০ হাজার ৭০৭ জন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!