কুলাউড়ার সর্বত্র বহিরাগতদের অবাধ বিচরণ সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার সর্বত্র বহিরাগতদের অবাধ বিচরণ সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় 

  • শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে বহিরাগতদের অবাধ বিচরণের ব্যাপারে অভিযোগ করা হয়েছে সিলেট বিভাগীয় কমিশনারের কাছে। ফলে সুষ্ঠু ও অবাদ নির্বাচন নিয়ে সংশয় কেবল প্রার্থীদের মধ্যেই নয় ভোটারদের মধ্যেও।

৪ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতিকের প্রার্থী ও সাবেক এমপি এমএম শাহীন সিলেট বিভাগীয় কমিশনার ও সিলেট রেঞ্জের ডিআইজি বরাবরে পৃথক লিখিত অভিযোগ করেন। যার অনুলিপি দেয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনার, কমিশনারবৃন্দ ও সচিব বাংলাদেশ নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার মৌলভীবাজার, সহকারী রিটানির্ং কর্মকর্তা ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জকে।

Manual4 Ad Code

লিখিত অভিযোগে এমএম শাহীন উল্লেখ করেন, দ্বাদশ নির্বাচনের আগ মুহূর্তে, নির্বাচনের দিন এবং নির্বাচন-পরবর্তী সময়ে কুলাউড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যেই এর আলামত স্পষ্ট হয়েছে। প্রতিদিনই প্রতিদ্বন্দ্বি দু’জন প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে হামলা-ভাঙচুর, পেশিশক্তি প্রদর্শনসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে। নির্বাচন যত সন্নিকটে আসছে, সংঘাত-সংঘর্ষের আশঙ্কা তত বাড়ছে। কোনো কোনো প্রার্থীর পক্ষে বহিরাগত লোকজন এলাকায় মহড়া দিচ্ছে। বিভিন্ন বাসা বাড়ী ও হোটেলে শত বহিরাগত লোকেরা অবস্থান নিয়েছে। নির্বাচনের দিন এই বহিরাগতরা ভোটের পরিবেশে বিঘ্ন সৃষ্টি করতে পারে বলে শঙ্কা রয়েছে।

Manual7 Ad Code

তিনি আরো উল্লেখ করেন, সরকার, নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের একান্ত চাওয়া-যেকোনো মূল্যে এবারের নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা। কিন্তু কুলাউড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন ও বহিরাগতদের বিতাড়িত করা না হলে মৌলভীবাজার-২ আসনের নির্বাচন দেশে-বিদেশে প্রশ্নবিদ্ধ হবে।

খোঁজ নিয়ে জানান গেছে কুলাউড়ার ৫টি বাসায় ও ৬টি আবাসিক হোঠেলে বহিরাগতরা অবস্থান নিয়েছে। অবস্থান নেয়া লোকজনের বেশির ভাগ সিলেট ও ময়মনসিংহের বলে জানা গেছে।

Manual5 Ad Code

এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন জানান, বহিরাগতদের বিষয়ে তৃণমূল বিএনপির প্রার্থী আমাকে ফোনে জানিয়েছেন। উনাকে লিখিত অভিযোগ দিতে বলেছি। তবে অভিযোগের অনুলিপি এখনও পাইনি। তাছাড়া কাল থেকে সবধরণের নির্বাচনী সভা ও প্রচারণা বন্ধ থাকবে। এরপর যদি কোন বহিরাগতদের পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। কুলাউড়ায় ৮ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোট যাতে অবাধ, শান্তিপূর্ণভাবে হয়, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!