কমলগঞ্জে সাটারের তালা কেটে দুই দোকানে দুধর্ষ চুরি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে সাটারের তালা কেটে দুই দোকানে দুধর্ষ চুরি

  • শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে সাটারের তালা ভেঙ্গে দুটি দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চোরেরা দুটি দোকান থেকে প্রায় ৯ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর রাতে উপজেলার ফুলবাড়ি চা-বাগানের (নতুন লাইন) শরীফ ভেরাইটিজ ষ্টোর ও জুয়েল টেলিকম এন্ড ভেরাইটিজ ষ্টোর নামে দুটি দোকানে এই চুরির ঘটনা ঘটে।

Manual2 Ad Code

শরীফ ভেরাইটিজ ষ্টোর এর সত্বাধিকারী শাহজাহান মিয়া জানান, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে তারা প্রতিদিনের ন্যায়ে দোকান বন্ধ করে চলে যায়। পরে রাত ৩টার দিকে খবর পাই দোকানের সাটারের তালা কেটে চোরের দল দোকানে থাকা তেল, সাবান ও কসমেটিকের মালামাল ও নগদটাকাসহ প্রায় ১ লাখ ৬৫ টাকার মালামাল নিয়ে যায়। তিনি আরো জানান, একই সাথে ওই সময় চোরের দল জুয়েল টেলিকম এন্ড ভেরাইটিজ ষ্টোরে চুরির ঘটনা ঘটায়। ওই দোকান থেকে মোবাইল কার্ড, মোবাইল ফোন, ব্যাটারী, চার্জার, হেডফোন ও নগদ টাকাসহ ৭ লক্ষ ২৭ হাজার টাকার মালামাল নিয়ে যায়। দোকানে এমন চুরি হওয়ায় আমরা পথে বসে গেলাম ।

Manual4 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, এই চুরির ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় অভিযোগ করেছেন। অভিযোগ দেওয়ার আগে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত আসামীদের ধরতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!