কুলাউড়ায় রেললাইনের পাশ থেকে সিএনজি অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় রেললাইনের পাশ থেকে সিএনজি অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার

  • রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে রেললাইনের পাশ থেকে ২১ জানুয়ারি রোববার লিল মিয়া (৩৫) নামক সিএনজি অটোরিক্সা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে সিলেট রেলওয়ে পুলিশ। নিহত লিল মিয়া ভাটেরা ইউনিয়নের হোসেনপুর গ্রামের আকদ্দছ মিয়ার পুত্র।

ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম জানান, সিলেট আখাউড়া রেলসেকশনের ভাটেরা ও মাইজগাঁও স্টেশনের মধ্যবর্তী মুনিপুর চা বাগানের রাস্তা সংলগ্ন রেললাইনের পাশে রোববার ভোরে সিএনজি অটোরিক্সা চালক লিল মিয়ার লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে।

Manual2 Ad Code

লাশের পাশেই ছিলো লিল মিয়ার সিএনজি অটোরিক্সাটি। গাড়ীতে পাওয়া যায় তার ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ। পরিকল্পিতভাবে তাকে হত্যা করে চা বাগানের নির্জন স্থানে লাশ ফেলে যায় বলে স্থানীয় লোকজনের ধারণা।

Manual1 Ad Code

এদিকে ঘটনাটি রেললাইনের পাশে হওয়ায় সিলেট রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

Manual8 Ad Code

সিলেট রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাফিউল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটা ট্রেনে কাটা নয়। লাশের গলাকাটা ছিলো। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!