কুলাউড়ায় জিলান হত্যাকান্ডের প্রধান আসামী মিজু গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় জিলান হত্যাকান্ডের প্রধান আসামী মিজু গ্রেফতার

  • সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় হোসাইন মোহাম্মদ জিলান হত্যা মামলার প্রধান আসামি আব্দুল্লাহ আল মিজুকে (২২) আটক করেছে র‌্যাব।

রোববার (২১ জানুয়ারি) র‌্যাব-১০ এর অ্যাডজুটেন্ট অফিসার ও সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।

শনিবার (২০ জানুয়ারি) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে আটক করে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual5 Ad Code

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ আল মিজু হত্যাকান্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।

Manual7 Ad Code

উল্লেখ্য, গত বছর ৩ জুলাই সন্ধ্যায় কুলাউড়া পৌরসভার দক্ষিণ বাজারের আয়েশা টেলিকমের সামনে মিজুসহ তার সহযোগীরা জিলানকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। গত ৭ জুলাই রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জিলানের বাবা মো. আব্দুল হামিদ বাদী হয়ে কুলাউড়া থানায় আব্দুল্লাহ আল মিজুসহ নয়জন এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

Manual7 Ad Code

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) কশৈন্যু জানান, মিজুকে সোমবার (২২ জানুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।##

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!