কমলগঞ্জে সাঁওতাল ও চা শ্রমিক শীতার্তদের মধ্যে সোনালী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে সাঁওতাল ও চা শ্রমিক শীতার্তদের মধ্যে সোনালী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

  • বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় মৌলভীবাজারে কমলগঞ্জে সাঁওতাল ও দু:স্থ চা শ্রমিক শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেছে সোনালী ব্যাংক পিএলসি। মঙ্গলবার দুপুরে উপজেলার পাত্রখোলা চা বাগানে পারুয়াবিল সাঁওতাল পল্লী ও সন্ধ্যায় বাঘিছড়া চা বাগানে প্রায় একশত শীতার্ত লোকদের মাঝে কম্বল বিতরণ করেন সোনালী ব্যাংক পিএলসি, মৌলভীবাজার এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. এমরান উল্লাহ।

এ সময় সোনালী ব্যাংক পিএলসি, মৌলভীবাজার প্রিন্সিপাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার দেব, সুজিত কুমার রায়, কাজী রকিব উদ্দিন, এসপি শাহেদ আহমদ চৌধুরী, ব্যাংকের শমশেরনগর শাখা ব্যবস্থাপক সুলতানা কামরুন্নাহার নাহিদ, লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রাক্তন প্রধান শিক্ষক অপূর্ব নারায়ণ, উপজেলা মধুচাষী সমিতির সভাপতি আলতাফ মাহমুদ বাবুল, চা শ্রমিক নেতা সীতারাম বীন, শিক্ষক সীতারাম দোসাদ প্রমুখ।

Manual3 Ad Code

উল্লেখ্য, সিএসআরের আওতায় সারাদেশে দু:স্থ ও অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করছে সোনালী ব্যাংক পিএলসি। এরই অংশ হিসেবে কমলগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!