কমলগঞ্জ উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২য় বার্ষিক সাধারণ সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জ উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২য় বার্ষিক সাধারণ সভা

  • শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: সমবায় শক্তি, সমবায় মুক্তি এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কাল্ধসঢ়;ব) এর ২য় বার্ষিক (২০২২-২০২৩ অর্থবছর) সাধারণ সভা শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টায় কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

কমলগঞ্জ উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সভাপতি নিরঞ্জন দেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ধসঢ়;ব) এর মৌলভীবাজার-হবিগঞ্জ জেলার সহকারী ব্যবস্থাপক মো: সাদেকুল ইসলাম। কাল্ধসঢ়;ব এর উপজেলা ব্যবস্থাপক আশিষ ফ্রান্সিশ দিও এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ভাইস চেয়ারম্যান মো: সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক আফিকুল ইসলাম, ট্রেজারার বিশ^জিত সিংহ, ডিরেক্টর শংকর চন্দ্র দেবনাথ, সমরেন্দু সেনগুপ্ত বুলবুল, কমলগগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের অধ্যাপক হামিদা খাতুন, এড. মহিউদ্দিন অপু প্রমুখ।

এ সময় বক্তাগন উপজেলা মডেল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। অন্তর্ভুক্ত সকল সদস্যের উপস্থিতিতে  উপজেলা ব্যবস্থাপক আশিষ ফ্রান্সিশ দিও এর সঞ্চালনায় সভার কার্যক্রম পরিচালিত হয় এবং তিনি বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানের আয়-ব্যায় ও বার্ষিক পরিকল্পনা সদস্যের মাঝে উপস্থাপন করেন।

Manual3 Ad Code

অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং নিয়মিত ঋণ পরিশোধকারী ২জন ও সর্বোচ্চ শেয়ার/ সঞ্জয় প্রদানকারী ২ জন সদস্যকে পুরষ্কার প্রদান করা হয়। সবশেষে উপস্থিত সমিতির সদস্য/সদস্যাদের আপ্যায়ন করানো হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!