কুলাউড়ায় দোকান কর্মচারীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

কুলাউড়ায় দোকান কর্মচারীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

  • সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দোকান কর্মচারীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে ২৯ জানুয়ারি সোমবার বিকেলে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন আরএম সিটির ব্যবসায়ীরা।

তোফাজ্জল খান রকির পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন কুলাউড়া দোকান মালিক ভাড়াটিয়া সমিতির সভাপতি মইনুল ইসলাম শামীম, ক্যবসায়ী কল্যাণ সমিতির ওয়ার্ড সেক্রেটারি অশোক ধর, ব্যবসায়ী আব্দুল করিম বাচ্চু, তৌহিদুর রাব্বি রুনাল প্রমুখ।

Manual8 Ad Code

উল্লেখ্য, কুলাউড়া শহরের আরএম সিটি মার্কেটের কাপড়ের দোকান কর্মচারী উপজেলার বেগমানপুর গ্রামের রাহুল দাস (১৮) ২৮ জানুয়ারি রোববার দুপুরে টাকা ব্যাংকে জমা দেয়ার জন্য বের হলে উত্তর বাজার এলাকার মো: ওমর (২৭), কুলাউড়া গ্রামের বাসিন্দা অনিক মল্লিক (২৫) ও অনুপম মল্লিক (২৬) জরুরি কথা বলার জন্য মার্কেটের পেছনে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এঘটনায় দোকান মালিক তৌহিদুর রাব্বি রুনাল কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!