শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ গড়বে-সাবেক পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ গড়বে-সাবেক পরিবেশমন্ত্রী

  • সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার কর্মসূচি বাস্তবায়নে আজকের শিক্ষার্থীদের যোগ্য হয়ে গড়ে ওঠতে হবে। বিজ্ঞানের মেধাবী শিক্ষার্থীরাই বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়বে।

Manual5 Ad Code

তিনি গত রোববার বড়লেখা উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান সপ্তাহ, ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে মন্ত্রী ফিতা কেটে বিজ্ঞান মেলার ষ্টলের উদ্বোধন করেন। এবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়নে বিজ্ঞান উদ্ভাবনী বিষয়ক ১৪টি ষ্টল খুলেছে।

Manual8 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!