কুলাউড়ায় এসএসসি ‘৯৪ ব্যাচের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় এসএসসি ‘৯৪ ব্যাচের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

Manual6 Ad Code

 

এইবেলা, কুলাউড়া :: ‘আমরা দৃঢ় হতে চাই ঐক্যের বন্ধনে’ এই স্লোগান হৃদয়ে ধারণ করে এসএসসি ‘৯৪ ব্যাচ কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করা হয়েছে। ০১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় শীতবস্ত্র বিতরণের এই উদ্বোধনীতে প্রথমেই পৌরসভার কয়েকটি ওয়ার্ডের শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে পৌরসভা ও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বন্ধুদের কাছে তালিকা অনুযায়ী শীতবস্ত্র হস্তান্তর করা হয়।

Manual5 Ad Code

নুরুল ইসলাম খান বাবলার বাড়িতে সন্ধ্যায় শীতবস্ত্র বিতরণের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, নাসির জামান খান জাকি, কাওসার আহমেদ নিপার, মো. ছাদিকুর রহমান, শাহরিয়ার আফজল মাসুম, সঞ্জয় দেবনাথ, শাহীন আহমেদ, সামছুর রহমান সমছু, তাফহীম আহমদ শিমুল, সামছু খান, সুধাংশু বৈদ্য, আশিকুল হক চৌধুরী, আজিজুর রহমান কাজল, খন্দকার মোন্তাকিম প্রমুখ।

Manual2 Ad Code

এসএসসি ‘৯৪ ব্যাচের আহবায়ক সঞ্জয় দেবনাথ কুলাউড়া ও কুলাউড়ার বাইরে অবস্থানরত বন্ধুদের আন্তরিক সহযোগিতায় এইরকম একটি মানবিক উদ্যোগ বাস্তবায়নের জন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual6 Ad Code

প্রসঙ্গত, এসএসসি ‘৯৪ ব্যাচ কুলাউড়া উপজেলায় এবার শীতার্ত মানুষের মধ্যে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করছে। এরকম বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রবাসে অবস্থানকারী বন্ধুরা দেশে এলে তাঁদের সম্মানে আড্ডার আয়োজন করে আসছে অনেকদিন ধরে। যার ফলে বন্ধুদের মাঝে একে অপরের প্রতি যোগাযোগেরও সেতু রচনা করছেন তাঁরা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!