কুলাউড়া যুগান্তরের ২৫ বছরে পদার্পণ  উপলক্ষে কর্মসূচি পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়া যুগান্তরের ২৫ বছরে পদার্পণ  উপলক্ষে কর্মসূচি পালন

  • বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

Manual1 Ad Code

যুগান্তর শুধু নগরে নয় তুণমূলে মানুষের আস্থা অর্জণ করেছে

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্বজন সমাবেশের উদ্যোগে যুগান্তরের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা আলোচনা সভা ও যুগান্তরের স্বপ্নদ্রষ্ঠা নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত করা হয়। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার হলরুমে এসব কর্মসূচি পালন করা হয়।

Manual5 Ad Code

যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি ও কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, প্রেসক্লাব সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, আমেরিকা প্রবাসী সাংবাদিক মঈনুর রহমান সুয়েব, প্রেসক্লাব সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সিনিয়র সহ-সভাপতি ও নয়া দিগন্তু প্রতিনিধি ময়নুল হক পবন, দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সময়ের আলোর জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন, মানব জমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, যায়যায়দিন প্রতিনিধি আব্দুল আহাদ, সিলেট মিরর ও চ্যানেল এস প্রতিনিধি জিয়াউল হক জিয়া, হাবিবুর রহমান সুজন, আশরাফুল ইসলাম জুয়েল প্রমুখ।

Manual3 Ad Code

আলোচনা সভা শেষে দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কুলাউড়া থানা মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম।

Manual5 Ad Code

আলোচনা সভায় বক্তরা বলেন, যুগান্তর তৃণমুল মানুষের কথা বলে। ফলে সবশ্রেণি পেশার মানুষের আস্থা অর্জণ করেছে। গত দু’যুগ ধরে তাই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলেছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!