কুলাউড়ায় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার মৃত্যু নিয়ে রহস্য – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

কুলাউড়ায় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার মৃত্যু নিয়ে রহস্য

  • মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরের দক্ষিণ বাজারের ব্যবসায়ী আবদুল আহাদ শফির (৩৪) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধায় পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করেছে। নিহত যুবক পৌর এলাকার বিহালা গ্রামের আব্দুল বাছিতের ছেলে।

Manual1 Ad Code

স্থানীয় লোকজন জানান, নিহত শফির পারিবারিক বিরোধ রয়েছে। এ নিয়ে প্রায় বাড়িতে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হতো। ঝগড়া কারণে আত্মহত্যা নাকি হত্যা করে লাশ ঝুলানো হয়েছে তা স্থানীয় লোকজন নিশ্চিত করতে পারেননি।

Manual3 Ad Code

নিহতের পারিবারের দাবি, ব্যবসায়িক কারণে বিভিন্নভাবে ঋণগ্রস্থ হওয়ায় হতাশা থেকে শফি আত্মহত্যা করেছেন।

Manual8 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনাচর্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, লাশের সুরতহাল দেখে মনে হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews