কুলাউড়ায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ গেল হেলপারের, চালক আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ গেল হেলপারের, চালক আহত

  • বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে।

Manual7 Ad Code

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কুলাউড়া-রবিরবাজার সড়কের রাজারদিঘীর পাড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত তরুণের নাম মিলু মিয়া (১৮)।নিহত মিলু উপজেলার কাদিপুর ইউনিয়নের চুনঘর এলাকার মৃত রেনু মিয়ার ছেলে। এ ঘটনায় গাড়ি চালক রুবেস আহমদ (২৬) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনা কবলিত পিকআপ গাড়ি বালু আনার জন্য পৃথিমপাশা ইউনিয়নের ঢিলেরপাড় এলাকায় বালু ঘাটে যাওয়ার জন্য রওয়ানা দেয়। পথিমধ্যে কুলাউড়া-রবিরবাজার এলাকার রাজারদিঘীর পাড় এলাকায় যাওয়ার পর একটি সিএনজি চালিত অটোরিকশাকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। গাড়ির সহযোগী মিলু মিয়া ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে কুলাউড়া থানার এসআই দেবাশীষ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। গুরুতর আহত গাড়ির চালক রুবেস আহমদকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual1 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!