কুলাউড়ার ভুকশিমইলে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার ভুকশিমইলে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান

  • শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হাকালুকি যুব সাহিত্য পরিষদের উদ্যোগে শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে হাকালুকি পঞ্চম মেধাবৃত্তি পরীক্ষায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি সাংবাদিক হোসাইন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমেল আহমদ এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কুলাউাড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: জাকির হোসেন, সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্ঠা এম এস আলী, ভুকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফখর উদ্দিন ও সংগঠনের সাবেক সহ-সভাপতি ও উপদেষ্ঠা নজরুল ইসলাম প্রমুখ।

Manual6 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন ৫ম মেধাবৃত্তি পরীক্ষার আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহ-সাধারণ সম্পাদক এফরুল ইসলাম রুহিন ও অর্থ সম্পাদক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য মেধাবৃত্তির বিকল্প নেই। মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। আগামী প্রজন্মকে যোগ্য, মেধাবী ও সত্য নাগরিক হিসেবে গড়ে তোলতে হলে তাদের উৎসাহ দিতে হবে। ভালো সহপাঠির সাথে মেশার সুযোগ করে দেয়া জরুরি।

হাকালুকি যুব সাহিত্য পরিষদ দীর্ঘদিন যাবত এ কাজ করে যাচ্ছে। সংগঠনটি মানবিক কাজও করছে। আগামী দিনে এ কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখবে। অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তোলে দেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!