কুলাউড়ার জয়চন্ডীতে গৃহবধুকে উত্ত্যোক্তের অভিযোগে একজনকে পুলিশে সোপর্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার জয়চন্ডীতে গৃহবধুকে উত্ত্যোক্তের অভিযোগে একজনকে পুলিশে সোপর্দ

  • বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া 

Manual8 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া এক গৃহবধুকে উত্ত্যাক্ত করার অভিযোগে ছোটই মিয়া (৫১) নামক একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাড়ির লোকজন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি (কোনাগাও) এলাকায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গেলে ওই গৃহবধু জানান, জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি এলাকার কয়েছ মিয়া উরপে ছোটই মিয়া দীর্ঘদিন থেকে তাকে উত্ত্যাক্ত করে আসছেন। ছোটই মিয়ার জালা যন্ত্রনায় তিনি ঘর থেকে বের হতে পারেন না। প্রায় রাতে ছোটই মিয়া এসে তাকে ডাকাডাকি করেন এবং টিনের চালে ইটপাটকেল ছুড়েন। জরাঝির্ণ ঘরের জানালা ভেঙ্গে কয়েকদিন ছোটই মিয়া ঘরেও প্রবেশ করেছেন। এসব বিষয় নিয়ে এলাকায় একাধিক সালিশ বৈঠকও হয়েছে। যা এই এলাকার ছোট-বড় সকলেরই জানা আছে। এরিই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে ছোটই মিয়া ঘরের জানালা ভেঙ্গে প্রবেশ করে গৃহবধুকে দস্তাদস্তি করলে তিনি চিৎকার শুরু করেন। এসময় বাড়ির লোকজন জড়ো হয়ে ছোটই মিয়াকে বাথরুম থেকে আটক করে বাইরে বারান্দায় বেঁধে রাখেন।

গৃহবধুর ছেলে সাদিকুর রহমান বলেন, গত এক সপ্তাহ আগে রাত ১১টার দিকে ছোটই মিয়া তাদের ঘরের জানালা খুলে ঘরে প্রবেশ করেন। এসময় সে দেখে ফেলায় দৌড়ে পালিয়ে যান ছোটই মিয়া।

Manual8 Ad Code

স্থানীয় বাসিন্দা ও প্রবীণ মুরব্বি মখলিছ মিয়া, বাদশা মিয়া, আনোয়ারুন, লোকমান মিয়া, রাজু মিয়া, বদরুন বেগমসহ অনেকেই জানান, পার্শবর্তী বাড়ির ছোটই মিয়া প্রায় রাতে এসে ওই গৃহবধুর ঘরের জানালা ধরে টানাটানি করেন। অনেকদিন তারা দৌড়িয়েও দিয়েছেন। মঙ্গলবার রাতে গৃহবধুর চিৎকার শুনে ঘরে গিয়ে প্রথমে কাউকে পাওয়া যায়নি। পরে বাথরুমের দরজা লাগানো দেখে সকলের সন্ধেহ হয়। অনেক ডাকাডাকির পর বাথরুমের দরজা খোলে বের হন ছোটই মিয়া। তখন ছোটই মিয়াকে তারা বেঁধে রেখে স্থানীয় মেম্বারকে অবহিত করেন। এসময় চিল্লাচিৎকার শুনে এলাকার শতাধিক লোকজন জড়ো হয়ে যান।

সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো: খালিক মিয়া জানান, দীর্ঘদিন থেকে ছোটই মিয়া ওই মহিলাকে উত্ত্যাক্ত করছেন। বিষয়টি নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে এক সালিশ বৈঠকে ছোটই মিয়াকে আর্থিক জরিমানা করে সতর্ক করা হয়েছিল।

এ বিষয়ে ছোটই মিয়ার ভাই সালই মিয়া এবং ছেলে মাসুম মিয়া সমস্থ ঘটনা অস্বীকার করে বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ছোটই মিয়া রাস্তা দিয়ে হেটে তার ভাতিজা সাতির মিয়ার বাড়িতে যাচ্ছিলেন। এসময় পূর্ব শত্রুতার জের ধরে ওই বাড়ির লোকজন ছোটই মিয়াকে জোরপূর্বক আটকে রেখে এ ঘটনা সাজিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড সদস্য মো: নুর মিয়া জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রশাসনসহ ছোটই মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরণ করেছেন। তবে, ছোটই মিয়ার এসব ঘটনা নতুন নয়, এর আগেও একাধিক বিচার-বৈঠক হয়েছে। যা এলাকার ছোট-বড় সকলেরই জানা আছে।

Manual1 Ad Code

এ বিষয়ে কুলাউড়া থানার এসআই মো: হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মুমুর্শ অবস্থায় ছোটই মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছেন। একপক্ষ বলছেন ঘর থেকে আটক করেছেন এবং অপরপক্ষ বলছেন রাস্তা থেকে ধরে নিয়ে বেঁধে রাখছেন। তবে, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় নেওয়া হবে। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!