কুলাউড়ায় নববধূকে হত্যার অভিযোগে স্বামী ও জ্বা আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় নববধূকে হত্যার অভিযোগে স্বামী ও জ্বা আটক

  • শনিবার, ২ মার্চ, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার লস্করপুর গ্রামে এক নববধূকে হত্যার অভিযোগে স্বামী ও জ্বা’কে আটক করেছে পুলিশ। বিয়ের ৮ মাসের মাথায় নববধূকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলো স্বামীর বাড়ীর লোকজন । গৃহবধূর পিতার বাড়ীর লোকজনের তৎপরতা ও লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ গৃহবধূর স্বামী কামরুল ইসলাম ও স্বামীর ভাবি আছমা বেগমকে আটক করেছে এবং থানায় হত্যা মামলা রুজু করেছে। নিহত সেবিনা আক্তার রুলী (১৯) উপজেলার গাজিপুর গ্রামের মৃত আব্দুল মতিনের মেয়ে।

Manual8 Ad Code

লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ৮ মাস পূর্বে রুলীকে কুলাউড়া পৌর এলাকার মৃত ছত্তার আলীর পুত্র কামরুল ইসলাম (২৭) এর সাথে বিয়ে দেওয়া হয়। বিয়ের সময় স্বামীর চাওয়া উপহারের সব দাবী পূরণ করা হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্বামীর বাড়ীর লোকজনের অত্যাচার শুরু হয় রুলীর উপর। এভাবে কিছুদিন চলার পর রুলীর স্বামী কামরুল জড়িয়ে পড়েন তার ভাবী আছমা বেগমের সাথে পরকীয়ায়। এতে রুলী বাধা দিলে নির্যাতনের মাত্রা আরও বাড়তে থাকে।

Manual7 Ad Code

গত ১ মাস পূর্বে এ নিয়ে স্বামীর বাড়ীতে বসে সালিশ বৈঠক। বৈঠকে জনপ্রতিনিধি, সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দু’পক্ষের মধ্যে আপোষ মীমাংসা করে দেন। মীমাংসা হওয়ার কিছুদিন পর রুলী তার চাচাতো ভাইয়ের বিয়েতে পিতার বাড়ীতে আসে।

Manual3 Ad Code

কয়েকদিন পিতার বাড়ীতে থাকার পর স্বামীর বাড়ীতে রুলীকে নিয়ে যান রুলীর চাচা রেনু মিয়া। গত ২৯ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) রুলীকে হত্যা করে স্টোক করে মারা গেছে বলে ফোন করা হয় স্বামীর বাড়ীর পক্ষ থেকে। কিন্তু রুলীর সমস্থ শরীতে আঘাতের চিহ্ন দেখে বিষয়টি পুলিশকে জানানো হয় । পুলিশ ১লা মার্চ (শুক্রবার) লাশ উদ্বার করে পোষ্ট মর্টেম করে এবং গৃহবধূ হত্যার ঘটনায় স্বামী কামরুল ইসলাম ও স্বামীর ভাবি আছমা বেগমকে আটক করে।

Manual6 Ad Code

নিহত রুলীর মা ফাতেমা বেগম অভিযোগ করে বলেন,  ৬-৭ লক্ষ টাকা খরচ করে মেয়েকে বিয়ে দিয়েছেন। রুলীর সুখের আশায় ঋণ করে এ টাকা খরচ করে বিয়ে দিয়ে তরতাজা মেয়েকে পাষন্ড স্বামী, স্বামীর ভাবি আছমা বেগমসহ স্বামীর বাড়ীর অন্যান্য লোকজন তার মেয়েকে নির্যাতন করে হত্যা করেছে। তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) কৈশন্য জানান, নিহত গৃহবধুর পরিবারের অভিযোগে কুলাউড়া থানায় মামলা রুজু করা হয়েছে। এঘটনাশ গৃহবধূর স্বামী ও স্বামীর ভাবীকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!