কুলাউড়ায় কর্তব্য পালনরত নৈশ প্রহরির রহস্যজনক মৃত্যু  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

কুলাউড়ায় কর্তব্য পালনরত নৈশ প্রহরির রহস্যজনক মৃত্যু 

  • মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির নৈশ প্রহরি আব্দুর রহমান (৬৫) কর্তব্য পালনরত অবস্থায় রহস্যজনক মৃত্যু হয়েছে। ০৫ মার্চ মঙ্গলবার ভোরে শহরের রেলক্রসিং এলাকায় আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুর রহমান উপজেলার জয়চন্ডী ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ,  ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই জানান, আব্দুর রহমান দীর্ঘদিন থেকে ব্যবসায়ী কল্যাণ সমিতির নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মুলত কুলাউড়া – জুড়ী সড়কের  বিছরাকান্দি এলাকায় দায়িত্ব পালন করেন। মঙ্গলবার ভোরে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন।
সিসি টিভির ফুটেজ দেখে তারা জানান, আবদুর রহমান দায়িত্ব পালনকালে একটি ট্রাক তাকে অতিক্রম করে। এসময় তিনি রাস্তায়  পড়ে যান। ট্রাকটি কিছুদূর গিয়ে থামে।  ট্রাক থেকে দু’জন লোক নেমে ঘটনাস্থল আসে। আবার ফিরে গিয়ে ট্রাকে উঠে চলে যায়। এতে ধারণা করা হচ্ছে ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
খবর পেয়ে কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আলী হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে যান।
এসআই মোহাম্মদ আলী জানান, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  ময়নাতদন্ত রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!