কুড়িগ্রাম সদর কদমতলায় ধরলা নদী ভাঙ্গন ঠেকাতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুড়িগ্রাম সদর কদমতলায় ধরলা নদী ভাঙ্গন ঠেকাতে মানববন্ধন

  • শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

Manual3 Ad Code

মো. বুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর ::

‘ত্রাণ চাই না ভাঙ্গন প্রতিরোধ পদক্ষেপ চাই’ এই শ্লোগান নিয়ে কুড়িগ্রামে নদী ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন করছেন এলাকাবাসী।

Manual8 Ad Code

শনিবার ১২সেপ্টেম্বর কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদমতলা গ্রামে ধরলা নদীর ভাঙ্গন কবলিত এলাকায় নদীর তীরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

Manual4 Ad Code

এ সময় স্থানীয় আল্লী মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন আবু বক্কর মিয়া, মোকসেদ আলী, শমসের আলী, বাবলু মিয়া সহ অনেকে।

Manual7 Ad Code

তারা বলেন গত ১৫ দিন যাবত হইতে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদমতলা গ্রামের দুই কিলোমিটার ধরলা নদীর পূর্ব অংশে ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। এতে পুরাতন বসতভিটা আবাদি জমি মূল্যবান গাছপালা দুটি বাঁধ রাস্তার আংশিক স্থান নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙ্গনের কবলে পড়ে সর্বস্বান্ত হয়েছেন অনেকে। পৈত্রিক ভিটেমাটি হারিয়ে বিভিন্ন স্থানে আশ্রয়ের আশায় ঘুরছে বেশ কিছু লোক কোথায় হবে তাদের ঠিকানা।

Manual8 Ad Code

আর যারা আর্থিকভাবে সচ্ছল ছিলেন তারা চলে গেছেন অন্যএ। অব্যাহত ভাঙ্গন আতঙ্কে রাতে নদীর পাড়ের মানুষ ঘুমাতে পারছে না। কখন যে তাদের শেষ সম্বল টুকু নদীগর্ভে বিলীন হয়ে যাবে সেই আতংকে দিন পার করছেন তারা। ভাঙ্গনরোধে সরকারের দ্রুত বরাদ্দ সহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!