কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত যুবকের আত্মহত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত যুবকের আত্মহত্যা

  • বুধবার, ৬ মার্চ, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ০৬ মার্চ বুধবার আনমানিক ৩৫ বছরের এক যুবক আত্মহত্যা করেছে। বেলা দেড়টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

রেলওয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মিহির কান্তি দে জানান, জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া স্টেশন ছেড়ে যাওয়ার পর ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু খবর প্রত্যক্ষদর্শীরা তাদের জানান। ওই যুবকের কোন পরিচয় কেউ শানক্ত করতে পারেনি।

Manual6 Ad Code

তিনি আরও জানান, রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করবে। রেলওয়ে থানায় এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews