কমলগঞ্জে লোকালয়ে মায়া হরিণ : বন বিভাগের কাছে হস্তান্তর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

কমলগঞ্জে লোকালয়ে মায়া হরিণ : বন বিভাগের কাছে হস্তান্তর

  • শনিবার, ৯ মার্চ, ২০২৪

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে লোকালয়ে বেরিয়ে আসা একটি মায়া হরিণ ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় কয়েকজন তরুণ। শনিবার (৯ মার্চ ) দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের কালীপুর এলাকার একটি ধানী জমিতে মায়া হরিণটি ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু।

Manual7 Ad Code

আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু জানান, শনিবার দুপুরে কালীপুর গ্রামে লোকালয়ে বেরিয়ে আসা একটি মায়া হরিণ ধানীজমি থেকে ধরেন কিছু তরুণ। পরে বিষয়টি তাঁকে জানালে তিনি কমলগঞ্জ রাজকান্দি বন রেঞ্জ ও স্থানীয় গণমাধ্যমকে অবগত করেন। পরে স্থানীয়দের সহযোগীতায় মায়া হরিণকে রাজকান্দি রেঞ্জ বনে নিয়ে আসেন। সেখান থেকে মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগ হরিনটিকে নিয়ে যায়।

রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এর মাধ্যমে খবর পেয়ে মায়া হরিণটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসি। পরে মৌলভীবাবাজর প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কাছে মায়া হরিণটি হস্তান্তর করা হয়।

Manual4 Ad Code

লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘উদ্ধারকৃত হরিণটি সুস্থ থাকায় শনিবার বিকালে কমলগঞ্জের লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে। ধারণা করা হচ্ছে, হরিণটি রাজকান্দি রেঞ্জের কামারছড়া বন বিট এলাকা থেকে খাবারের সন্ধানে লোকালয়ে বেরিয়ে এসেছিল।’#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!