আসামীর পরিবারের হামলায় ৪ পুলিশ সদস্যসহ আহত ৭ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

আসামীর পরিবারের হামলায় ৪ পুলিশ সদস্যসহ আহত ৭

  • বুধবার, ১৩ মার্চ, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা কুলাউড়া:: মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ধর্ষণ চেষ্টা মামলার আসামি ধরতে গিয়ে আসামীর পরিবারের সদস্যদের হামলায় ৪ পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়েছেন। বুধবার (১৩মার্চ) বিকেল ৫টায় উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে। আহত পুলিশ সদস্যরা হলেন- কুলাউড়া থানার এসআই সালাউদ্দিন মিফতা (৩০), আনোয়ার মিয়া (৩৩), এ এস আই তপন দেব (৩৫) ও কনস্টেবল আফরোজ মিয়া (২৭)।

Manual8 Ad Code

জানা যায়, গত ৪ মার্চ উপজেলার কাদিপুর ইউনিয়নে একটি ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত হোসেনপুর এলাকার বাসিন্দা তারা মিয়ার ছেলে চিহ্নিত বখাটে আজাদ মিয়া (৪২)। ওই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ঘটনার পরদিন থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শেষ করে ঘটনার সত্যতা পেয়ে গত ১২ মার্চ অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে। ১৩ মার্চ বুধবার বিকেলে আসামী আজাদ মিয়াকে আটক করতে তার বাড়িতে অভিযান চালায় কুলাউড়া থানা পুলিশ।

Manual6 Ad Code

এসময় আসামী আজাদকে আটকের চেষ্টাকালে আসামীর পরিবারের লোকজন পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়ায় এবং ধস্তাধস্তি শুরু করে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আসামী আজাদ মিয়া পালিয়ে যায়। হামলায় ৪ পুলিশ সদস্য ছাড়াও মামলার বাদী কয়েছ মিয়া (২৯), তাঁর মাতা ওমরুন নেছা (৬০), ভাই নাবিল (২১) হামলায় আহত হন।

Manual8 Ad Code

পরে কুলাউড়া থানার অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে। আহতরা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শিবনাথ ভট্টাচার্য বলেন, আহত ৪ পুলিশ সদস্যসহ ৭জন আঘাতপ্রাপ্ত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ঘটনার সাথে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!