কুলাউড়ায় এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের “সেইফ ওয়াটার ক্যাম্পেইন “ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের “সেইফ ওয়াটার ক্যাম্পেইন “

  • সোমবার, ১৮ মার্চ, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: পানির স্থাপনা ,গভীর অগভীর টিওবয়েল,ড্রাগ ওয়েল,পাতকূয়া রেইন ওয়াটার হারভেষ্টিং বা ব্যবহার যোগ্য পুকুরসহ সকল পানি নিরাপদ ও পানির উৎসকে নিরাপদ ব্যবহার যোগ্য রাখতে পরিস্কার পরিচ্ছন্নতা অপরিহার্য । নিরাপদ পানি পাওয়ার জন্য পানির স্থাপনা পরিস্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরী । পানির স্থাপনার জায়গা পরিস্কার পরিচ্ছন্ন না হলে নিরাপদ পানি পাওয়া কঠিন হয়ে উঠবে। নলকূপের যায়গা নিরাপদ থাকলে পানি নিরাপদ থাকবে “সেইফ ওয়াটার ক্যাম্পেইন “ উদ্ভোদনে বক্তারা এ আহব্বান জানান।

Manual7 Ad Code

পানির স্থাপনা ও ব্যাবহারের পানি নিরাপদ রাখতে এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক কুলাউড়ায় তিন দিন ব্যাপী “সেইফ ওয়াটার ক্যাম্পেইন” শুরু করেছে। ডিপিএইচই উপজেলা কর্মকর্তা প্রকৌশলী মোঃ মহসিন এ ক্যম্পেইনের উদ্ভোধন করেন।

Manual8 Ad Code

এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের এরিয়া ম্যানেজার মুহাম্মদ সাদেক সফিউল্লাহ বলেন পানির স্থাপনা নিরাপদ ব্যবহারযোগ্য রাখতে জন সচেতনতা বাড়াতে হবে, জীব জগতের সকল প্রানীর বেচে থাকার অবলম্বন ও প্রধান উপকরণ পানিকে নিরাপদ রাখতে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। সামান্য অবহেলা ও অসতর্কতার অভাবে মূল্যবান ও জরুরী পানির স্থাপনা গুলো অকেজো হয়ে নষ্ট হয়ে না যায় সে জন্য মানুষ কে সচেতন করে তুলতে হবে।

তিন দিন ব্যাপী এ ক্যাম্পেইনের আওতায় জন সচেতনতা সৃষ্টি করতে মাইকিং, ইষ্টিকার ,লিপলেট বিতরণ, উপকারভোগীদের অংশগ্রহনে আর্সেনিক মুক্ত পানির স্থাপনার আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্নতা করা , প্রকল্প এলাকার সিলেক্টকৃত কিছু নলকূপ মেরামতসহ ব্যবহার যোগ্য কিছু পুকুর পরিস্কার করা হবে।

জিওবি-ইউনিসেফ টিএ প্রকল্পের আওতায় ইউনিসেফের অর্থায়নে এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক (এএএন ) কুলাউড়া উপজেলার কাদিপুর, কুলাউড়া,বকশিমইল ও রাউৎগাঁও ইউনিয়নে নিরাপদ পানি,উন্নত স্যানিটেশন ও হাইজিন নিয়ে কাজ করছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!