অবিলম্বে চা-শ্রমিকদের ফাগুয়ার উৎসব বোনাস প্রদানের দাবি জানিয়েছে চা-শ্রমিক সংঘ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

অবিলম্বে চা-শ্রমিকদের ফাগুয়ার উৎসব বোনাস প্রদানের দাবি জানিয়েছে চা-শ্রমিক সংঘ

  • রবিবার, ২৪ মার্চ, ২০২৪

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: চা-শ্রমিকদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ফাল্গুন মাসের মাসের দোল পুর্ণিমার সময় ফাগুয়া (লাল পূজা) উৎসবের সময় প্রাপ্য উৎসব বোনাস সকল চা-বাগানে প্রদান করা হচ্ছে না বলে অভিযোগ করেছে চা-শ্রমিক সংঘ।

Manual8 Ad Code

চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক রাজদেও কৈরী এবং যুগ্ম-আহাবয়ক শ্যামল অলমিক এক যুক্ত বিবৃতিতে অভিযোগ করেন চা-বাগান মালিকদের সাথে সম্পাদিত চুক্তি এবং চা-শিল্পে সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট (এস. আর.ও. নং ২৪৬-আইন/২০২৩) অনুযায়ী ফাগুয়ায় সকল চা ও রাবার-শ্রমিক উৎসব বোনাস পাওয়ার অধিকারী। কিন্তু এবছর ফাগুয়া উৎসবে এখনো অধিকাংশ বাগানের চা-শ্রমিকরা উৎসব বোনাস পাননি, এমন কি কোন কোন চা-বাগানের শ্রমিকদের সাপ্তাহিক মজুরিও ঠিক মতো পরিশোধ করা হয়নি। ডানকান ব্রাদার্স লিমিটেডের আলীনগর, সুনছড়া, চাতলাপুর, শমসেরনগর; দেউন্দি টি কোম্পানির মৃত্তিঙ্গা, লালচান, দেউন্দি নয়াপাড়া, এনটিসির দেওরাছড়াসহ বিভিন্ন বাগানের শ্রমিকদের অদ্যাবধি ফাগুয়া উৎসব বোনাস প্রদান করা হয়নি। আবার কোন কোন বাগানে ফাগুয়ায় উৎসব বোনাস প্রদান করা হলেও পূর্ণ বোনাস না দিয়ে আংশিক বোনাস দেওয়া হচ্ছে।

Manual3 Ad Code

বিভিন্ন বাগানের চা-শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন দৈনিক মাত্র ১৭০ টাকা মজুরিতে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির বাজারে এমনিতেই চা-শ্রমিকদের অনাহার-অর্ধাহারে দিন কাটাতে হয়। তার উপর শ্রমিকদের ন্যায্য অধিকার হতে বঞ্চিত করা হলে শ্রমিকরা কোথায় যাবে? অথচ চা-শ্রমিকদের হাড়ভাঙ্গা পরিশ্রমে ২০২৩ সালে লক্ষ্য মাত্রা অতিক্রম করে রেকর্ড পরিমান চা-উৎপাদন হয়। ২৪ মার্চ থেকে ফাগুয়া উৎসব শুরু হয়ে গেলেও এখনো অধিকাংশ চা-শ্রমিকদের উৎসব বোনাস প্রদান করা হয়নি।  চা বাগান মালিকদের সাথে সম্পাদিত সর্বশেষ মজুরি চুক্তি (২৩ ডিসেম্বর ২০২৩) অনুযায়ী প্রতি বছর একজন চা-শ্রমিক ৫২ দিনের মজুরির সমপরিমান উৎসব বোনাস প্রাপ্য হবেন, যার ৬০ শতাংশ দুর্গা পূজায় এবং অবশিষ্ট ৪০ শতাংশ ফাগুয়ায় পাবেন। সেই হিসেবে ফাগুয়ায় একজন শ্রমিক ৩,৫৩৬ টাকা উৎসব বোনাস পাবেন। চা-শ্রমিক সংঘের নেতারা অবিলম্বে সকল চা ও রাবার শ্রমিকদের পূর্ণ বোনাস হিসেবে ৩,৫৩৬ টাকা প্রদান এবং যে সকল চা-বাগানে এরিয়ারা টাকা বকেয়া রয়েছে ও মজুরি বকেয়া আছে তা অবিলম্বে পরিশোধ করা দাবি জানান। অন্যথায় চা-শ্রমিকরা বেঁচে থাকার তাগিয়ে ২০২২ সালের আগষ্ট মাসের আন্দোলনের শিক্ষা থেকে নতুন করে আন্দোলনে ঝাপিয়ে পড়তে বাধ্য হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!