কুলাউড়ায় সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের মতবিনিময়

  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। কাপ পিরিছ প্রতিক পেয়ে ২৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে শহরের একটি রেষ্টুরেন্টে তিনি মতবিনিময়কালে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত “স্মার্ট কুলাউড়া” গড়ার জন্য  তাকে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী করতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা আব্দুল মালিক, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ফজলু, পৌর কাউন্সিলর লোকমান হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।
কামরুল ইসলাম আরো বলেন, কুলাউড়ার মানুষ তাঁর দশ বছরের কাজের মূল্যায়ন করবে। তিনি তাঁর বাবার আদর্শকে বুকে লালন করে মানুষের ভালোবাসা নিয়ে এবার উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন। পাশাপাশি নির্বাচিত হলে বিগত বছরের ন্যায় কুলাউড়া উপজেলার উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন,  প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে আমার বড়ভাই আবু জাফর রাজু’র মাধ্যমে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ছাড়াও অসহায়-দুঃস্থ মানুষের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে অনেক অর্থ সহায়তা ব্যবস্থা করে দিয়েছেন।
উল্লেখ্য, আসম কামরুল ইসলাম কুলাউড়ার প্রাক্তণ সংসদ সদস্য, বাংলাদেশ কৃষকলীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত মরহুম আব্দুল জব্বারের ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুর ছোট ভাই। এছাড়া তিনি বিগত সময়ে উপজেলা চেয়ারম্যানের দায়িত্বপালন কালে সিলেট বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!