বড়লেখায় গণশুনানি : গ্রাহক হয়রানীর দায়ে পল্লীবিদ্যুত আজিমগঞ্জ কেন্দ্রের ইনচার্জকে বদলির নির্দেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

বড়লেখায় গণশুনানি : গ্রাহক হয়রানীর দায়ে পল্লীবিদ্যুত আজিমগঞ্জ কেন্দ্রের ইনচার্জকে বদলির নির্দেশ

  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় পল্লীবিদ্যুৎ সমিতির আজিমগঞ্জ অভিযোগ কেন্দ্রের আওতাধীন প্রায় ২০ হাজার গ্রাহকের ভোগান্তি লাঘবে এ কেন্দ্রের ইনচার্জ রেজাউল করিম খানকে আগামি ৫ দিনের মধ্যে বদলির আদেশ দিয়েছেন মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান।

Manual1 Ad Code

গত বুধবার দুপুরে ইনচার্জ কর্তৃক গ্রাহক হয়রানী, দুর্ব্যবহার, স্বেচ্ছাচারিতা, কর্মস্থলে না থাকা ও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটসহ নানা ভোগান্তি নিয়ে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত গণশুনানিতে গ্রাহকদের অভিযোগ শুনে তিনি (জিএম) এ আদেশ দেন। এছাড়া গ্রাহক সেবা জোরদারে এ এলাকায় তিনি আরেকটি অভিযোগ কেন্দ্র স্থাপনেরও আশ্বাস দিয়েছেন।

জানা গেছে, বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ, দক্ষিণভাগ উত্তর ও সুজানগর ইউনিয়নের প্রায় ২০ হাজার গ্রাহকের জরুরি সেবা প্রদানের লক্ষ্যে সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ বাজারে একটি অভিযোগ কেন্দ্র স্থাপন করে মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতি। একজন ইনচার্জের দায়িত্বে গ্রাহকের জরুরি অভিযোগের সমাধান, ঝুঁকিপূর্ণ লাইন মেরামত, নতুন সংযোগ প্রদান, মিটারের জটিলতা নিরসনসহ সার্বক্ষণিক জরুরি সেবা প্রদানের জন্য এ অভিযোগ কেন্দ্রটি স্থাপন করা হয়। প্রায় ১০ মাস আগে এ অভিযোগ কেন্দ্রে ইনচার্জের দায়িত্ব পান লাইনম্যান রেজাউল করিম খান। কিন্তু তিনি বেশির ভাগ সময় কর্মস্থলে না থাকায় গ্রাহকরা ভোগান্তিতে পড়েন। অভিযোগ কেন্দ্রে গিয়ে ও ফোনেও তাকে না পাওয়ায় বিদ্যুৎ সমস্যা সমাধানে গ্রাহকরা চরম দুর্ভোগে পড়েন। এছাড়া তিনি গ্রাহকদের সাথে দুর্ব্যবহারও করেন। কর্মস্থলে তাকে ঠিকমতো না পাওয়ায়, ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট, ঝড়তোফানে লাইন ছিড়ে-যাওয়া, জরুরী সমস্যা সমাধানে তার স্বেচ্ছাচারিতা ও দুর্ব্যবহারে অতিষ্ট গ্রাহকরা গত মঙ্গলবার বিকেলে কাঠালতলী বাজারে মানববন্ধন কর্মসূচি পালনের প্রস্তুতি নিলে বিষয়টি জেনে যান মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান। তিনি দ্রুত ক্ষীপ্ত গ্রাহকদের সাথে যোগাযোগ করে বিদ্যুৎ সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বুধবার গণশুনানি আয়োজনের আশ্বাস দিলে গ্রাহকরা এ দিন তাদের মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করেন।

Manual5 Ad Code

গণশুনানিতে ভোক্তভোগি গ্রাহক ছাড়াও উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন, মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির বোর্ড চেয়ারম্যান আজিজুর রহমান, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, প্যানেল চেয়ারম্যান আলিম উদ্দিন, মৌলভীবাজার সদর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) নজরুল ইসলাম মোল্লা, বড়লেখা পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম মুহাম্মদ শহীদুল ইসলাম, সাংবাদিক আব্দুর রব, থানা পুলিশের এসআই তপু।

Manual6 Ad Code

মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) এবিএম মিজানুর রহমান জানান, সর্বস্তরের গ্রাহকের সেবা প্রদানে পবিস প্রতিশ্রুতিবদ্ধ।পল্লীবিদ্যুৎ সমিতিতে দালালি, কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, গ্রাহক হয়রানী বরদাস্ত করা হবে না। অভিযোগ কেন্দ্রের ইনচার্জ গ্রাহকদের কথা শুনবে না, দুর্ব্যবহার করবে, স্বেচ্ছাচারিতা চালিয়ে যাবে তা হতে পারে না। গণশুনানিতে গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে বড়লেখার আজিমগঞ্জ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ রেজাউল করিম খানকে আগামি ৫ দিনের মধ্যে বদলি করবেন। এছাড়া গ্রাহকদের আরো উন্নত সেবা প্রদানের জন্য এ অভিযোগ কেন্দ্রে জনবল বৃদ্ধি, যানবাহন বরাদ্দ, কাঠালতলী এলাকায় আরেকটি অভিযোগ কেন্দ্র স্থাপনের ব্যবস্থা নেওয়া হবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews