কুলাউড়ায় ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

কুলাউড়ায় ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন

  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া :: “আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণ” প্রকল্পের আওতায় কুলাউড়া ইউনিয়ন ওয়াটসান কমিটির ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন অদ্য সকাল ভূকশিমইল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়। ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান উক্ত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন।

এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের ইউপি সুপারভাইজার মোঃ আমিনুর রহমানের পরিচালনায় দিনব্যাপী ইউনিয়ন ওয়াটসান কমিটির ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশনের প্রেজেন্টেশন উপস্থাপন করেন এরিয়া ম্যনেজার মুহাম্মদ সাদেক সফিউল্লাহ।

“আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিত করন” প্রকল্পের ধারণাপত্র উপস্থাপনায় তিনি বলেন ইউনিসেফের অর্থায়নে আগামী দুইহাজার পচিশ সালের মধ্যে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রাউতগাও ,ভূকশিমইল,কাদিপুর ও কুলাউড়া ইউনিয়নে সবার জন্য নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন এবং পারসনাল ও ম্যানিশট্রিয়াল হাইজিন সম্পর্কে ধারনা সিএলটিএস, সিবিও সহ প্রকল্প বাস্তবায়নে্র কৌশল, মাঠ পর্যায়ে প্রয়োগ, সার্বিক ওয়াস উন্নয়নে কাজ করা হবে এবং উক্ত ইউনিয়ন গুলোকে খোলা স্থানে মল ত্যাগ নয় শতভাগ উন্নয়ন ও আর্সেনিক সেইফ ইউনিয়ন ঘোষণা করতে হবে।

Manual6 Ad Code

উক্ত প্রকল্প বাস্তবায়নে স্থানীয় সরকার, স্থানীয় জনপ্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ উন্নয়ন সহযোগী সরকারী বেসরকারি প্রতিষ্টান স্যোসাল লীডার, এলাকা ভিত্তিক সিবিও সংগঠন ও স্থানীয় ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সকলের জন্য খাবার ও রান্নার কাজে নিরাপদ পানি,উন্নত স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার, নিদৃষ্ট সময়ে সাবান দিয়ে ভালো করে হাত ধোয়ার ব্যবস্থা ও পানির উৎস রক্ষণাবেক্ষন নিশ্চিত করা, পানি ব্যবহারকারী গ্রুপ তৈরী,ব্যবস্থাপনা কমিটি গঠন, দক্ষতা উন্নয়নে প্রশিক্ষন ও মেরামত সরঞ্জামাদি সহায়তা প্রদান করা হবে ।

Manual4 Ad Code

তিনি বলেন স্যোশাল ম্যাপিং করে খানা সমূহের আর্থ সামাজিক অবস্থা নির্ণয়ের মাধ্যমে গ্রামীন পানিসরবরাহনীতিমালার আলোকে কমিউনিটি, সরকারী বেসরকারী সংস্থা,প্রাইভেট সেক্টরের সম্পদ ব্যবহার করে ইউনিয়নগুলোকে খোলা স্থানে পায়খানা মুক্ত ইউনিয়ন ও আর্সেনিক সেইফ ইউনিয়ন ঘোষনা করার উদ্যোগ নেওয়া হবে।

Manual7 Ad Code

ইউপি চেয়ারম্যান মোঃআজিজুর রহমান বলেন ভূকশিমইল ইউনিয়ন হাকালুকি হাওর বেষ্টিত জনপদ এখানে প্রায় প্রতি বছর পানির ঢল নামে ও বন্যা হয়। তাই এ এলাকার ভৌগলিক অবস্থা বিবেচনায় রেখে দীর্ঘ মেয়াদী টেকসই পরিকল্পনা নিয়ে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহব্বান জানান। এই ওরিয়েন্টেশনে নিরাপদ পানি, সুস্বাস্থ্য সেনিটেশন সম্পর্কে আমরা অনেক নতুন নতুন কিছু যানতে পেরে আনন্দিত। আমাদের এলেকায় উক্ত মডেল প্রকল্প বাস্তবায়নের জন্য এলেকাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং উক্ত প্রকল্প বাস্তবায়নে আমরা আন্তরিক ভাবে সহযোগিতা করে যাব।

উক্ত ওরিয়েণ্টেশনে ইউপি সদস্যগন, শিক্ষক,ডিপিএইচই প্রতিনিধি , ওয়াটসান কমিটির সদস্যগন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!