কুলাউড়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ জনকে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ জনকে জরিমানা

  • বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ চেয়ারম্যান, ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের জরিমানা করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীর পক্ষে প্রচার চালানোর সময় ওই ৩ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ মে) বিকেলে পৌর শহরের বঙ্গবন্ধু উদ্যানের সম্মুখে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

Manual1 Ad Code

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আসম কামরুল ইসলাম, মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামাল হাসান ও টিউবওয়েল প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলাম সবুজের নির্বাচনী প্রচার চালানো ব্যক্তিরা আচরণবিধি লঙ্ঘন করে প্রচার চালাচ্ছিলেন।

Manual8 Ad Code

প্রচারে ১টি মাইক ব্যবহারের নির্দেশ থাকলেও তারা সিএনজিচালিত অটোরিকশাতে ২টি মাইক লাগানোর অপরাধে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচার চালানো ব্যক্তিকে ২৫০০ টাকা, মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচার চালানো ব্যক্তিকে ২৫০০ টাকা ও টিউবওয়েল প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচার চালানো ব্যক্তিকে ৫০০০ টাকাসহ মোট ১০ হাজার জরিমানা করে তা আদায় করা হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে তাদেরকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!