লন্ডনে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে নেতৃবৃন্দের সাথে ব্যবসায়ি সাইদুল ইসলামের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

লন্ডনে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে নেতৃবৃন্দের সাথে ব্যবসায়ি সাইদুল ইসলামের মতবিনিময়

  • শুক্রবার, ৩ মে, ২০২৪

Manual1 Ad Code

লন্ডন প্রতিনিধি:

Manual5 Ad Code

লন্ডনে সফররত বড়লেখার তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ি সাইদুল ইসলাম বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে (রেজি: নং আইভি ৯৪/২০২২ বাংলাদেশ) নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন। বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র প্রধান উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর আতা রহমানের বাসভবনে গত বুধবার (১ মে) এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে ফাউন্ডেশন নেতারা লন্ডনে আগমন উপলক্ষে সমাজসেবক তাকে ফুল দিয়ে বরণ করেন।

মতবিনিময় সভায় তরুণ ব্যবসায়ি ও সমাজসেবক সাইদুল ইসলাম বড়লেখায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য নলকুপ স্থাপন করে দিয়ে, ঘর তৈরী করে, আত্মকর্মসংস্থানে অসচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণসহ বিভিন্নভাবে মানবিক সহায়তা প্রদানের জন্য ইউ,কে ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বড়লেখাবাসির জন্য তাদের এই সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করে বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে-কে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

Manual2 Ad Code

Manual5 Ad Code

বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র চেয়ারম্যান জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা ও সাবেক কাউন্সিলর আতা রহমান, স্থায়ী কমিটির সদস্য আবুল কাশেম, উপদেষ্টা আহমদ হোসেন, সাইফ উদ্দিন সুনাম। সভায় উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র সভাপতি শাহীন ইকবাল, মহিলা বিষয়ক সম্পাদিকা হাসনা রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম নজু, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম বাবলু, শিক্ষা বিষয়ক সম্পাদক এম নাজমুল ইসলাম, ইন্টারন্যাশনাল ফান্ডরাইজিং সেক্রেটারী কাজী নজরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহেদ উদ্দিন, বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউ.কে’র সাধারণ সম্পাদক আব্দুল মুনিম বেলাল প্রমুখ।

Manual3 Ad Code

উল্লেখ ব্যবসায়ি ও সমাজসেবক সাইদুল ইসলাম গত ১৮ এপ্রিল ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে কানাডা ও লন্ডন সফরের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। কানাডা সফর শেষে লন্ডনে পৌঁছলে কমিউনিটি নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। চলিত মাসের ততীয় সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!