বড়লেখায় আজির উদ্দিন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

বড়লেখায় আজির উদ্দিন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

  • বুধবার, ৮ মে, ২০২৪

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual6 Ad Code

বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ৪ হাজার ৫শ’ ৪৭ ভোটের ব্যবধানে মোটরসাইকেল প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা আজির উদ্দিন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী সোয়েব আহমদের প্রাপ্ত ভোট ২৮ হাজার ৩ শ’ ৬৯ ভোট। বুধবার রাত সাড়ে ৯টায় ফলাফল ঘোষণা করেন সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার দীপক রঞ্জন রায়।

Manual5 Ad Code

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৬৯টি কেন্দ্রে আজির উদ্দিন পেয়েছেন ৩২ হাজার ৯শ’ ১৬ ভোট। তার নিকটতম প্রতি›দ্বদ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ পেয়েছেন ২৮ হাজার ৩শ’ ৬৯ ভোট। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর আনারস প্রতীকে ভোট পেয়েছেন ১৯ হাজার ৬শ’ ৩৫টি।

বুধবার সকাল ৮টা থেকে ৬৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। তবে সকালে বেশিরভাগ কেন্দ্র ফাঁকা থাকলেও কেন্দ্রের বাইরে মানুষের ভীড় ছিল চোখে পড়ার মত। অবশ্য কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতিতি একটু বেশি দেখা গেছে। নির্বাচন নিয়ে প্রার্থীদের কর্মী-সমর্থকদের মাঝে উৎসাহ থাকলেও সাধারণ মানুষের মাঝে তেমন আগ্রহ দেখা যায়নি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!