জিপিএ-৫ পাওয়া ২ মেধাবী সন্তান নিয়ে বিপাকে চা শ্রমিক পরিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া ২ মেধাবী সন্তান নিয়ে বিপাকে চা শ্রমিক পরিবার

  • বুধবার, ২২ মে, ২০২৪

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিকের দুই মেধাবী সন্তান জিপিএ-৫ অর্জন করায় স্কুলের শিক্ষার্থী, মা, বাবা, শিক্ষক ও অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করেন। দুজনই বিজ্ঞান বিভাগের ছাত্র। উচ্চ শিক্ষা শেষে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে তারা। কিন্তু টাকার অভাবে তাদের উচ্চ শিক্ষা গ্রহণ নিয়ে শংকা রয়েছে।

Manual5 Ad Code

জানা যায়, অভাব অনটনের সংসার অরুপ সিংহ ও স্বর্ণালী তেলী কষ্ট করে জীবন যুদ্ধ করে এতদুর এগিয়েছে। মা বাবার স্বপ্ন পচুুর। কিন্তু বাঁধা অর্থ। সকলের সহযোগীতায় পড়তে চায় তারা। কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এ বছর জিপিএ-৫ অর্জন করেছে কানিহাটি চা বাগানের চা শ্রমিক বিরেন্দ্র সিংহের ছেলে মেধাবী ছাত্র অরুপ সিংহ ও ক্যামেলীয়া ডানকান ব্রাদার্স ফাউন্ডেশন স্কুল থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে সুদর্শন তেলীর মেয়ে স্বর্ণালী তেলী। দুই পরিবার অনেক অভাব অনটনের মধ্যে বসবাস করছে। ছেলে মেয়ের লেখাপড়া করানোর জন্য দুই পরিবারের অভিবাবকরা চিন্তিত। খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের লেখাপড়া করার সহযোগীতার জন্য ব্যক্তিগত পক্ষ থেকে কিছু অর্থ প্রদান করেন। এ সময় দুই শিক্ষার্থী ইউএনও এর সহযোগীতার আশ্বস্ত পেয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে। দুই শিক্ষার্থীর অভিভাবক ক্যামেলিয়া ডানকান ব্রাদার্স হাসপাতালে শ্রমিক হিসেবে কর্মরত আছেন।

Manual4 Ad Code

অরুপ সিংহ ও স্বর্ণালী তেলী বলেন, ‘উচ্চ শিক্ষা অর্জন করে, দেশের সেবায় নিজেকে নিয়োজিত করব। আমরা ডাক্তার হয়ে এ দেশের মানুষের বিনামূল্যে চিকিৎসা প্রদান করবো।’

শমশেরনগর এএটিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী বলেন, ‘দরিদ্র পরিবারের সন্তান হলেও অরূপ সিংহের মনোবল ছিল দৃঢ়। তার সাফল্যে আমরা গর্বিত।’

Manual1 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ‘অদম্য মনোবল আর ইচ্ছাশক্তির কারণে অরুপ সিংহ ও স্বর্ণালী তেলী সাফল্য পেয়েছে। তাদের প্রশাসন থেকে সহযোগীতা করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!